পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আজকে হলো তৃতীয় দফা। এই তৃতীয় দফায় গ্রহণ করা হচ্ছে বাংলার সর্বমোট ৩১ আসনের নির্বাচন। সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে এবং গণতান্ত্রিক অধিকারের জন্য সকলেই কিন্তু সেই বার্তা নিয়ে নেমে পড়েছেন ভোট দিতে। এবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলের উদ্দেশ্যে বার্তা দিলেন যেন সকলে তাড়াতাড়ি ভোট দেন। নিজের টুইট বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় লিখলেন, “বাংলার মা মাটি মানুষ কে আমার আবেদন, নিজের গণতান্ত্রিক অধিকার সকাল-সকাল প্রয়োগ করুন। ভোট দিন। সকাল সকাল ভোট দিন।”
আজকে দক্ষিণ ২৪ পরগনা জেলার বেশ কিছু আসন, হাওড়া এবং হুগলির সর্বমোট ৩১ আসনে নির্বাচন। এর মধ্যে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজকে। ইতিমধ্যেই এবারের সবথেকে গুরুত্বপূর্ণ আসন নন্দীগ্রামে নির্বাচন হয়ে গিয়েছে। দ্বিতীয় দফায় নন্দীগ্রামের নির্বাচনে বারংবার ঘাসফুল শিবির অভিযোগ তুলেছে কেন্দ্রীয় বাহিনীর উপরে। আর এবারে তৃতীয় দফায় বেশ কয়েকটি জায়গায় কেন্দ্রীয় বাহিনীর দিকে প্রশ্ন উঠছে ইতিমধ্যেই।
অন্যদিকে বিজেপি নেতৃত্বের থেকে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির তরফ থেকে টুইট বার্তা এসেছে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগের দুই দফার মতো এবারেও ভোটারদের উদ্দেশ্যে টুইট করেছেন সেই বাংলা ভাষায়। তিনি লিখেছেন, “পশ্চিমবঙ্গের যেসব জায়গায় আজকে নির্বাচন হচ্ছে, সেখানে ভোট দাতাদের বিপুল সংখ্যায় ভোট দেওয়ার আবেদন জানাই। ভোট দিন আর গণতন্ত্রকে আরো শক্তিশালী করে তুলুন।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…