একদিকে যখন সবাই ব্যস্ত ওম সাহানী (om sahani) ও মিমি দত্ত (Mimi Dutta)-এর বিয়ের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত, তখন ছাতার আড়ালে স্বামীকে ঘনিষ্ঠ চুম্বন করলেন দেবপর্ণা (Devparna)। 2 রা ফেব্রুয়ারি ছিল মিমির মেহেন্দি অনুষ্ঠান। মিমির ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে অন্যতম হলেন দেবপর্ণা। মিমির বিয়ের মন্ডপেই বিয়ের আগের দিন হয়েছিল মিমির মেহেন্দির অনুষ্ঠান। মন্ডপটি সাজানো হয়েছিল বিভিন্ন রঙের ছাতা দিয়ে। সেই মন্ডপেই জনপ্রিয় হিন্দি গান ‘কোই দেখ লে না হামে ইঁহা’-র সঙ্গে ডান্স পারফরম্যান্স করলেন দেবপর্ণা ও তাঁর স্বামী শুভ্রজ্যোতি পালচৌধুরী। রঙিন ছাতার আড়ালে তাঁদের চুম্বন ছিল এই পারফরম্যান্সের অঙ্গ। দেবপর্ণা ভিডিওটি শেয়ার করতেই মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
এই পারফরম্যান্সে শুভ্রজ্যোতির পরনে ছিল লাল পাঞ্জাবী। দেবপর্ণার পরনে ছিল গোল্ডেন কারুকার্য করা লেহেঙ্গা-চোলি ও চোখে সানগ্লাস। ভিডিওটি শেয়ার করে দেবপর্ণা লিখেছেন, এটি ওম-মিমির মেহেন্দি অনুষ্ঠানের ভিডিও। মিমির বিয়ের দিন নববধূর পাশে নজর কেড়েছিলেন দেবপর্ণা। বিয়ের সন্ধ্যায় তাঁর পরনে ছিল লাল রঙের বেনারসী শাড়ি ও ডিজাইনার ব্লাউজ। শুভ্রজ্যোতি ও দেবপর্ণার বিয়ে হয়েছিল 2019 সালে।
দেবপর্ণা বাংলা টেলিভিশনের অন্যতম শক্তিশালী অভিনেত্রী। ‘ভানুমতীর খেল’ ধারাবাহিকে খলচরিত্রে অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছিলেন দেবপর্ণা। ‘নেতাজি’ ধারাবাহিকে বিপ্লবী অনুপমার চরিত্র নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছিলেন তিনি। ‘ত্রিনয়নী’ ধারাবাহিকে সুধার চরিত্রেও নজর কেড়েছিলেন দেবপর্ণা।
ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…
বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…
কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…
ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…
আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…