রাজ্য

মমতার সাথে বৈঠকের টুইট করেও ডিলিট করলেন রাজ্যপাল, তারপর কি লিখলেন নতুন টুইটে

আজ অর্থাৎ বুধবার হঠাৎই রাজভবনে উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি এদিন রাজভবনে রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকরের (Jagdeep Dhankar) সাথে বৈঠক করেছেন। হঠাৎ করে রাজ্যপালের সাথে মমতার এই বৈঠক রাজনৈতিক মহলে নতুন জল্পনা-কল্পনার সৃষ্টি করেছে। রাজ্য রাজ্যপালের মধ্যে সংঘাত আবহে এমন আচমকা বৈঠক রাজনৈতিকভাবে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করেছেন অনেকেই। এরইমধ্যে রাজ্যপাল জগদীপ ধনকর মমতার রাজভবনে আসা নিয়ে একটি টুইট করেন। অবশ্য টুইট করার কিছুক্ষণ পরেই সেই টুইট ডিলিট করে দেন রাজ্যপাল। তার বদলে অন্য একটি নতুন টুইট করেন তিনি।

এদিন রাজ্যপাল জগদীপ ধনকর প্রথম টুইটে লেখেন যে, “নতুন বছরের শুভেচ্ছা জানাতে রাজভবনে এসে আমি এবং আমার স্ত্রীর সাথে দেখা করে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।” অবশ্য কিছুক্ষণ পরেই সেই টুইট ডিলিট করে দেয় রাজ্যপাল। ডিলিট করে তিনি ফের নতুন একটি টুইট করেন। নতুন টুইটে তিনি নতুন বছরের শুভেচ্ছার কথা আর উল্লেখ করেননি। দ্বিতীয় টুইটে রাজ্যপাল জগদীপ ধনকর লিখেছেন, “এদিন রাজভবনে এসে আমি এবং আমার স্ত্রী সুদেশ ধনকর এর সাথে দেখা করে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।” প্রসঙ্গত আগের টুইটে রাজ্যপাল মমতার সাথে বৈঠকের দুটি ছবি দিয়েছিল।

 

রাজ্য রাজ্যপাল সংঘাত আবহে হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজভবনে যাওয়ায় প্রবল জল্পনা-কল্পনা শুরু হয় রাজনৈতিক মহলে। কিন্তু নবান্ন বা রাজভবন সূত্রে সমস্ত জল্পনা-কল্পনা উড়িয়ে বলা হয় এটি কোন রাজনৈতিক তাৎপর্যপূর্ণ’ বৈঠক নয়। এই বৈঠক ছিল দুপক্ষের সৌজন্য সাক্ষাৎ। এছাড়াও জানা গিয়েছে, রাজ্যপালের সাথে মুখ্যমন্ত্রীর রাজ্যের অরাজকতা প্রসঙ্গে আলোচনা হয়েছে। কিন্তু সেই আলোচনার বিষয়বস্তু রাজভবন পরে প্রেস বিবৃতিতে প্রকাশ করবে। প্রসঙ্গত এর আগে বড়দিনের শুভেচ্ছা জানাতে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম রাজভবনে গিয়েছিলেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026