রাজ্য

“বাংলা কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে যাবে”, কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর প্রস্তাবে সায় মমতার

বেশ কিছুদিন ধরে বিরোধীপক্ষ বিজেপি রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ আনছে যে তারা প্রধানমন্ত্রীর “পিএম কিশান সম্মান নিধি” বাংলা কৃষকদের কাছে পৌঁছে দিচ্ছে না। এবার একুশে নির্বাচনের আগে বিরোধীদের মুখ বন্ধ করতে ব্যাপারটি সমাধান করলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগেই তিনি কিষান সম্মান নিধি নিয়ে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমারকে চিঠি দিয়েছিলেন। সেই চিঠিতে তিনি জানিয়েছিলেন কৃষকদের টাকা সরাসরি রাজ্য সরকারের কোষাগারে পাঠানো হোক। যদিওবা তাতে সম্মতি জানায়নি কেন্দ্র সরকার। বরং তারা জানিয়েছে, রাজ্য সহযোগিতা করলে কৃষকদের একাউন্টে সরাসরি টাকা পৌঁছে যাবে।

এই কেন্দ্র সরকারের দাবিতে আজ সাড়া দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ কেন্দ্র সরকারের প্রস্তাবে সম্মতি দিয়েছেন। এদিন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমারকে ফোন করেছিলেন। ফোনে কথা বলার পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “ওরা এখনো বলছে ওরা ডিরেক্ট টাকা দেবে। এর পেছনে কি রাজনৈতিক উদ্দেশ্য আছে আমি সব বুঝি। কিন্তু আমি চাইনা রাজনীতির জন্য আমার কৃষক ভাইরা কষ্ট পাক। ওরা কিষান সম্মান নিধি টাকা পাক আমি এটাই চাই। আমি কৃষকদের সঙ্গে রাজনীতি করবো না।”

সূত্র মারফত জানা গিয়েছে এবার রাজ্যের তরফে নোডাল অফিসার নিয়োগ করা হবে। তাদের দেওয়া আবেদনকারীর তালিকা খতিয়ে দেখবে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী। এ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন ভেরিফিকেশন করতে বললে তা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। ভেরিফিকেশন আমরা করে দেব। ঝগড়ার টাকা পেলে পাক। ইতিমধ্যেই জানা যাচ্ছে এই প্রকল্পের আওতায় আছে বাংলার ২১ লক্ষ কৃষক পরিবার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026