জি বাংলার অন্যতম জনপ্রিয় গেম রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ১’। সম্প্রতি শেষ হয়েছে এই রিয়্যালিটি শোয়ের সিজন ৮। তবে ভ্যালেন্টাইন্স ডের দিনেই শুরু হতে চলেছে ‘দিদি নম্বর ১’এর নতুন সিজন। ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে তার নতুন প্রোমো। প্রোমো প্রকাশ পাওয়ার পর থেকেই খুশি হয়েছেন এই রিয়্যালিটি শোয়ের অনুরাগীরাও। আর মাত্র কয়েক ঘণ্টা অপেক্ষা। তারপরে আবার নতুন রূপে নতুন সাজে ফিরছে ‘দিদি নম্বর ১’।
এই মুহূর্তে টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় শো এটি। শুরুর সময় থেকেই রচনা ব্যানার্জীর সঞ্চালনায় এগিয়ে চলেছে এই শো। টলিউডের এই অভিনেত্রী ছাড়া দিদি নম্বর ১’এর মঞ্চ অসম্পূর্ণ। সম্প্রতি জি বাংলার অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে এই রিয়্যালিটি শোয়ের প্রোমোটি শেয়ার করা হয়েছে, যা এই মুহূর্তে এই শোয়ের অনুরাগীদের মাঝে এবং সকল নাগরিকদের মধ্যে ভাইরাল হয়েছে।
রাত পোহালেই একেবারে নতুন সাজে নতুন সেট নিয়ে জি বাংলার পর্দায় ফিরছে ‘দিদি নম্বর ১’। সঞ্চালিকা হিসেবে থাকছেন সেই চিরপরিচিত, সকলের প্রিয় দিদি রচনা ব্যানার্জী। নতুন চমক থাকছে এই নতুন সিজনে। থাকছে নতুন নতুন খেলা। তারকা দিদিদের নিয়েই শুরু হতে চলেছে এই নতুন সিজন। আপাতত ভালোবাসার দিনেই শুরু হতে চলেছে সকলের পছন্দের এই অনুষ্ঠান।














Harper Beckham Shares Heartfelt Message to Her Brothers Amid Family Strain