রাজ্য

নতুন তৃণমূলের “বিদ্রোহী সিপাহী” রাজীব বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা দিলীপ ঘোষের, করলেন বিজেপিতে আমন্ত্রণ

একুশের নির্বাচনের আগে তৃণমূল দল অন্তর্দ্বন্দ্ব সমস্যায় জর্জরিত। বেশ কিছুদিন আগে থাকতেই নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর রাজনৈতিক অবস্থান নিয়ে চলছে প্রবল গোলযোগ। তারপরেই আবার তৃণমূলের আরেক মন্ত্রী দল ছেড়ে যাবে বলে শুরু হয়েছে জল্পনা। শুভেন্দুর পর তৃণমূলের নতুন বিদ্রোহী সিপাহী হয়তো বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। গতকাল রাজ্য সরকারের এই মন্ত্রীর মুখে প্রসঙ্গত পুরো উল্টো সুর শোনা গেছে। তিনি দল নিয়ে যে খুবই হতাশ তা স্পষ্ট। আর এই সুযোগের সদ্ব্যবহার করতে ভোলেননি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

গতকাল রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলের বিরুদ্ধে তার মনের ক্ষোভ উগরে দিয়েছেন। হতাশার সুরে বলেছেন, “যারা যোগ্যতার সাথে দলে কাজ করছে তারা কোনোভাবেই প্রাধান্য পাচ্ছে না। প্রাধান্য তো দূরের কথা। দিনে দিনে তাদের রাজনৈতিকভাবে কোণঠাসা করে আরো পিছনের সারিতে ফেলে দেওয়া হচ্ছে।” রাজীব বন্দ্যোপাধ্যায় এর এই বক্তব্য ঘিরেই বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে আবার নয়া চাপানউতোর। ইতিমধ্যেই শহরের বিভিন্ন জায়গায় নজরে আসতে রাজীব বন্দ্যোপাধ্যায় এর কথার সমর্থনে পোস্টার। এর থেকেই ধারণা করে নেওয়া যায় শুভেন্দু অধিকারীর মত রাজীব বন্দ্যোপাধ্যায় এর সাথেও বাড়ছে তৃণমূল দলের দূরত্ব।

অন্যদিকে সুযোগ বুঝে গরম লোহাতে হাতুড়ি মারতে ভোলেনি রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তিনি তৃণমূলকে কটাক্ষের সুরে বলেছেন, “আস্তে আস্তে তৃণমূল দলের সবাই একে একে মুখ খুলছে। তুমি তো আগেই বলেছিলাম তৃণমূল দলটা আর টিকবে না। ডিসেম্বর মাসটা ওদের জন্য খুব একটা ভালো যাবে না।” অন্যদিকে রাজীব বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, “রাজীব বন্দ্যোপাধ্যায় খুব ভালো ছেলে। উনি ওই দলে থেকে আগেও ভালো কাজ করেছেন। কিন্তু উনি আর দলে থাকতে পারছেন না। যত তাড়াতাড়ি সম্ভব তিনি দলটা ছাড়ুক। দল ছাড়লেন তিনি বিজেপিতে সুস্বাগতম।”

দিলীপ ঘোষের পাশাপাশি বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় দাবি করেছেন, “তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপির সাথে ইতিমধ্যেই যোগাযোগ করেছে। রাজিব ছাড়াও আরো অন্যান্য অনেক তৃণমূলে নেতা বিজেপি শরণাপন্ন হতে চাইছে। শুভেন্দু দলের বিরুদ্ধে মুখ খোলাতে অনেকেই সত্যিটা বলার সাহস পেয়েছে।” অন্যদিকে তৃণমূল নেতা অরূপ রায় রাজীব বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে তোপ দেগেছেন। তিনি বলেছেন, “বিষয়টি নিয়ে অনেক দূরে জল গড়াবে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026