পলিটিক্স

শুভেন্দুর পর এবার রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টার শহরে, জল্পনা রাজ্য রাজনীতিতে

শনিবার একটি বেফাঁস মন্তব্য করার পর রবিবার সকালে উত্তর কলকাতার একাধিক জায়গায় বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় এর সমর্থনে পড়লো বেশ কিছু পোস্টার এবং ফ্লেক্স। উত্তর কলকাতার শ্যামবাজার, কাঁকুড়গাছি, শোভাবাজার, উল্টোডাঙ্গা সহ বেশ কিছু জায়গায় এই পোস্টটার দেখা গিয়েছে। এমন এমন জায়গায় সেই পোস্টার পড়েছে যেগুলি আমজনতার চোখে পড়বেই।

শ্যামবাজার মোড়ে ন্যূনতম দেখা গিয়েছে ১০টি পোস্টার। বাকি জায়গাতেও পোস্টার অনেকগুলি করে দেখা গিয়েছে। এই পোস্টার গুলিতে লেখা ছিল, ছাত্র যুবর নয়নের মনি। আবার অনেক পোস্টারে লেখা ছিল, সততার প্রতীক, কাজের মানুষ কাছের মানুষ। এই জায়গাগুলিতে শুভেন্দু অধিকারীর সমর্থনেও পোস্টার দেখা গিয়েছিল।

তবে শুভেন্দু অধিকারীর মত এই পোস্টারে কোন দাদার অনুগামী ছাপ ছিল না। এই পোস্টারে লেখা ছিল উত্তর কলকাতা স্পোর্টস লাভার অ্যাসোসিয়েশন আবার অনেক জায়গায় ছিল উত্তর কলকাতা উন্নয়ন পরিষদ।

এই সমস্ত পোষ্টের এরপর স্বভাবতই রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। শনিবার দলের বিরুদ্ধে মন্তব্য করেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। সেখানে তৃণমূল এবং তার দলের উচ্চ নেতৃত্বকে কাঠগড়ায় তুলেছিলেন তিনি। তারপরে তার মন্তব্য ছিল, “এখন হচ্ছে স্তাবকতার যুগ। অর্থাৎ আমি ভালো বললে ভালো বলতে হবে। আমি খারাপ বললে খারাপ বলতে হবে। হ্যাঁ তে হ্যাঁ, আর না তে না, যদি না মেলাতে পারো তাহলে তুমি খারাপ।” স্তাবকতা করলে বেশি নম্বর পাওয়া যায়। এজন্যই দলে তার নম্বর কম বলে আক্ষেপ করেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026