পলিটিক্স

আগে তো দল থাকবে, তারপর আমাকে আহ্বান করবেন, অনুব্রত কে কটাক্ষ দিলিপের

এইদিন অনুব্রত মণ্ডলকে কটাক্ষ করতে দেখা গেল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। সম্প্রতি অনুব্রত মণ্ডল বলেছিলেন, আসন্ন বিধানসভা ভোটে ২২০ টি আসনে জয় লাভ করবে রাজ্যের শাসক শিবির। এইদিন সেই বিষয়ে মুখ খুলতে দেখা গেল বাংলার বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে। কেবল মুখ খুলেছেন তাই না, রীতিমতো বাক্যবাণ নিক্ষেপ করলেন দিলীপ বাবু।

এইদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন,”আমি জানিনা। আমি সত্যি জানিনা উনি কাকে বলেছেন ২২০ টি আসনে জেতার কথা। বিজেপিকে নাকি তৃণমূল কংগ্রেসকে। কারণ যেভাবে একের পর এক নেতা দল ছাড়ছে তাতে কিছুদিন পর ওনারও লাইন লেগে যাবে।” এই অবস্থায় দিলীপ বাবুকে একজন সাংবাদিক জিজ্ঞেস করেন, “ওনাকে দলে নেবেন”। এই প্রশ্নের তীব্র কটাক্ষ করেছেন রাজ্যের বিজেপি সভাপতি। এইদিন তিনি এই প্রশ্নের উত্তরে বলেন,”আকে নেওয়া হবে , কাকে নেওয়া হবেনা , তা একা আমি ঠিক করব না।” অন্যদিকে নিজের বক্তব্যে দিলীপ ঘোষ কে তৃণমূল কংগ্রেসে আহ্বান করেছেন তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল।

সেই বক্তব্যের জবাব দিতেও ছাড়েননি বিজেপি সাংসদ তথা নেতা দিলীপ ঘোষ। এই বক্তব্যের জবাবে দিলীপ বাবু বলেছেন,”আমাকে উনি ওনার দলে আহ্বান করেছেন। আগে দলটা থাকবে তারপর তো আহ্বান করবেন।” সম্প্রতি রাজ্যের শাসক শিবিরের একের পর এক নেতাকে বিক্ষুব্ধ হতে দেখা গিয়েছে। কিছু জন পরিবর্তন করেছেন দলও। সেই বিষয়েও কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি। এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন,”জানি না উনি কোথায় যাবেন। সেটা না হয় আগামী দিনেই দেখা যাবে। আসতে চাইলে আমাদের দল ভাববে। এত লোককে আমরা দলে জায়গা দিয়েছি। সেখানে ওনাকে কোনও জায়গা তো আমরা দিতেই পারি। ”

বিধানসভা ভোটের আর বেশি দিন বাকি নেই। প্রতি দল নিজের নিজের মতো করে নেমে গিয়েছে রাজনৈতিক ময়দানে। কিন্তু তৃণমূল সুপ্রিমোর কপালে দেখা গিয়েছে চিন্তার ভাঁজ। দল ছাড়ছে একের পর এক নেতা। সেখানে আসন্ন ভোটে কি ভেঙে পরবে দল। সেই বিষয়ে বারবার কটাক্ষ করেছেন দিলীপ বাবু। আজও তিনি ছাড়েননি কটাক্ষ করতে।

Anirban Kundu

Recent Posts

ব্যাংকের থেকে বেশি রিটার্ন! পোস্ট অফিসের এই স্কিমে প্রতি ৩ মাসে ৫১,২৫০ টাকা—কীভাবে পাবেন জানুন

বর্তমান সময়ে সবাই নিজের আয়ের একটি অংশ সুরক্ষিতভাবে বিনিয়োগ করতে চান। কিন্তু কোথায় টাকা রাখলে…

March 26, 2026

Tesla-কে টক্কর! Kia EV9-এর এই ফিচারগুলো দেখলে চোখ কপালে উঠবে

ভারতের প্রিমিয়াম ইলেকট্রিক গাড়ির বাজারে নতুন মাত্রা যোগ করেছে Kia EV9। এটি শুধু একটি ইলেকট্রিক…

March 26, 2026

লকডাউন ফিরছে বাংলায়? মমতার বিস্ফোরক মন্তব্যে চাঞ্চল্য—ভোটের আগে বড় চমক নাকি কড়া সিদ্ধান্ত!

বাংলায় কি আবার লকডাউন ফিরতে চলেছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে নতুন করে…

March 26, 2026

ভোটের আগে টাকার অফার! ৪৫ দিনে DA ক্লিয়ার, লক্ষীর ভাণ্ডার ৩ হাজার—ক্ষমতায় এলে টাকার বন্যার প্রতিশ্রুতি BJP-র

বিধানসভা ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে চমক দিতে চলেছে বিজেপি। রাজনৈতিক মহলে জোর জল্পনা—ক্ষমতায়…

March 26, 2026

Post Office Scheme: বসে বসেই মাসে ১৭,০০০ টাকা! পোস্ট অফিসের এই স্কিম না জানলে বড় সুযোগ মিস করবেন

মাসে বসে বসেই ১৭,০০০ টাকা ইনকাম—শুনতে অবিশ্বাস্য লাগছে? কিন্তু পোস্ট অফিসের একটি স্কিমে ঠিক এভাবেই…

March 26, 2026

৫০০ টাকার গ্যাস একদম ফ্রি! ডিপোজিট লাগবে না—আপনি কি পাচ্ছেন এই নতুন সুবিধা?

LPG সংকটের মধ্যে কেন্দ্র বড় ঘোষণা করেছে। পাইপলাইন গ্যাস (PNG) ব্যবহারে উৎসাহ দিতে ৫০০ টাকার…

March 26, 2026