Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Viral: বৃষ্টিতে আম্রপালির সঙ্গে রোমান্স করলেন দিনেশ লাল যাদব, রাতের ঘুম কাড়লেন অভিনেত্রী

Updated :  Friday, May 27, 2022 7:48 PM

সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভোজপুরি গান ভীষণরকম ভাইরাল হয়েছে। এই গানে দেখা মিলেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় জুটির। ভাইরাল হওয়া গানে আম্রপালি দুবে ও দীনেশ লাল যাদবকে দেখা গিয়েছে। এনারা দুজনেই ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম দুই প্রথম সারির তারকা। ভিডিওতে তাদের রোমান্স রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে, তা বলাই বাহুল্য। সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যার ভিউজ এই মুহূর্তে কোটিতে কথা বলছে।

আম্রপালি দুবে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় সুন্দরী প্রথম সারির অভিনেত্রী। তিনি ভীষণভাবে জনপ্রিয় সেখানকার দর্শকদের মাঝে। সম্প্রতি কারেলা মান পাট যাইয়ো’র তালে ইন্ডাস্ট্রির অন্যতম প্রথম সারির জনপ্রিয় অভিনেতা দীনেশের সাথে রোমান্স করতে দেখে বেশ মজাই পেয়েছেন দর্শকরা, তা বলাই বাহুল্য। ভিডিওতে একেবারে গদগদ প্রেমের দৃশ্যে দেখা মিলেছে তাদের।

একটি ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করা হয়েছে এই রোমান্টিক গানের ভিডিওটি। গানটি লিখেছেন, পেয়ারে লাল যাদব। কন্ঠে ছিলেন, দীনেশ লাল যাদব ও কল্পনা। সম্প্রতি এই গানটি পুনরায় বেজায় হিট করেছে নেটিজেনদের মাঝে। উল্লেখ্য, এই ভিডিওটি পাঁচ বছর আগে ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করা হয়েছিল।

সম্প্রতি নেটিজেনদের মাঝে এই ভিডিওটি ভাইরাল হলেও এটি বেশ কয়েকবছরের পুরনো একটি ভিডিও। প্রায় ৫ বছর আগে ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করা হয়েছিল এই ভিডিওটি। নিজেদের প্রিয় জুটিকে আবারও একসাথে দেখতে চাইছেন দর্শকরা। তাই সম্ভবত এই ভিডিও ভাইরাল হয়েছে আবারও। এই মুহূর্তে এই ভিডিওটি দেখে ফেলেছেন লাখো মানুষ। ৫ বছর পার হয়ে গেলেও এই ভিডিও এবং এই গানের জনপ্রিয়তা ঐখানকার দর্শকদের মধ্যে কমেনি এতটুকুও। সকলের জন্য এই ভিডিওটি রইল আবারো, দেখে নিন।