একেই হয়তো বলে ঘাড় টানলে মাথা আসে। আর তাই প্রায় জোড় কদমে চলছে সুশান্ত মামলা। সবাইকে নিয়ে সুশান্ত মৃত্যুর জট খুলতে চাইছে সিবিআই। আর এর জন্যই সুশান্তের বাড়ির পরিচারক দীপেশ সাওয়ান্তকে ডেকে পাঠালো নারকোটিকস কন্ট্রোল ব্যুরো। রিয়ার হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে প্রথম মাদক যোগের কথা জানা যায়, যেখানে স্যামুয়েলের পাশাপাশি সুশান্তের বাড়ির পরিচারক দীপেশ সাওয়ান্ত-এর নামও উঠে আসে।
সূত্রের খবর, জেরার সময় দীপেশ স্বীকার করে যে রিয়া সুশান্তের খাবারে ও পানীয়তে মাদক ব্যবহার করার অর্ডার দিত। রিয়া চক্রবর্তীর কথা মত দীপেশ সুশান্তের খাবারে মাদক সংযোগ করা হত। প্রসঙ্গত, এর আগে দীপেশ সিবিআই-কে জানিয়েছিলেন, “লকডাউন চালাকালে দেরি করে ঘুমাতে যেতেন সুশান্ত এবং রিয়া ম্যাডাম, ঘুম থেকে উঠার ক্ষেত্রেও দেরি করতেন তাঁরা। দুপুরে খাওয়ার আগে দীর্ঘ সময় যোগ ব্যায়ামের পর ছাদে গিয়েও ব্যায়াম করতেন তাঁরা। যোগ ব্যায়ামের জন্য ছাদে জিনিসপত্র এবং মিউজিক সিস্টেম নিয়ে যাওয়ার জন্য বলা হত তাঁকে”। ৮ই জুন সম্পর্কে জানতে চাইলে দীপেশ জানান, “সেদিন দুপুরে খাওয়ার আগেই রিয়া চলে যান বাড়ি ছেড়ে। সাথে রিয়ার ভাই সৌভিকও ছিলেন। সেদিন দুপুরে সুশান্ত খাওয়া দাওয়াই করেননি”।
অন্যদিকে আজ শনিবার, সুশান্তের ব্রান্দার ফ্ল্যাটে, সুশান্তের দিদিকে নিয়ে ঘটনার অর্থাৎ ক্রাইম সিনের পুনর্নির্মাণ করেন সিবিআই। এর পাশাপাশি রবিবার অর্থাৎ আগামীকাল রিয়াকে জেরা করা হবে বলে এনসিবি সূত্রের খবর। রিয়া সৌভিককে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে। প্রয়োজনে স্যামুয়েল মিরান্ডাকে সঙ্গে নিয়ে একযোগে জেরা করা হবে রিয়ার।
আইপিএল ২০২৬ শুরুর আগেই চেন্নাই সুপার কিংসের শিবিরে খুশির হাওয়া। এক তারকা ক্রিকেটারের দুর্দান্ত ফর্ম…
ইলেকট্রিক যানবাহনের বাজারে বড় ধাক্কা দিল Ola Electric। নতুন “End the ICE Age” ক্যাম্পেইনের মাধ্যমে…
আইপিএল ২০২৬ শুরুর মুখে বড়সড় মোড় নিল পরিস্থিতি। যে টুর্নামেন্ট কিছুদিন আগেও বাংলাদেশে সম্প্রচারের ক্ষেত্রে…
ভবানীপুর বিধানসভা কেন্দ্রকে ঘিরে নির্বাচনী উত্তেজনা তুঙ্গে। সেই আবহেই ভোটারদের কাছে পৌঁছতে একেবারে ভিন্ন পথে…
আইপিএল ২০২৬ শুরু হওয়ার আগেই বড়সড় ভবিষ্যদ্বাণী করে বসলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার Ambati Rayudu। টুর্নামেন্ট…
বছরের পর বছর ধরে চলা ‘২৮ দিনের রিচার্জ ফাঁদ’ কি এবার সত্যিই বন্ধ হতে চলেছে?…