বিনোদন

দর্শকদের অনুরোধে ছোটপর্দায় ফিরছে জনপ্রিয় বাংলা ধারাবাহিক ‘বোঝেনা সে বোঝেনা’

কৌশিক পোল্ল্যে: বাঙালির প্রেম মানেই খানিক খুনসুটি, ঝগড়া, অভিমান আবার তারপরেই সবকিছু ভুলে দুটি মানুষের একাকার হয়ে যাওয়া একটি সংসার। ২০১৩ সালে এমনই এক প্রেমের গল্প পথ চলতে শুরু করেছিল স্টার জলসার পর্দায় যে ধারাবাহিকের নাম ‘বোঝেনা সে বোঝেনা’। একেবারে ভিন্নস্বাদের এই প্রেমের গল্প মন কেড়েছিল হাজারো বাঙালি দর্শকদের।

যশ দাশগুপ্তের প্রথম অ্যাপিয়ারেন্সেই দিওয়ানা হয়ে গিয়েছিলেন অগনিত তরুনীরা। অভিনেত্রী মধুমিতা ততদিনে ‘কেয়ার করি না’ এর দৌলতে বেশ খানিকটা ফ্যানবেস তৈরি করে ফেলেছেন। এই ফ্রেশ জুটির মাখোমাখো প্রেম পর্দায় ম্যাজিক সৃষ্টি করেছিল, যে কারনে সেখান থেকেই রাতারাতি স্টার হয়ে যান এই দুই সিরিয়াল অ্যাক্টর।

বলাইবাহুল্য ধারাবাহিকের জনপ্রিয়তা ছিল আকাশছোঁয়া। বিশেষ করে যশের জনপ্রিয়তা এতটাই বৃদ্ধি পেয়েছিল যে ধারাবাহিক শেষেই তিনি টলিউড ইন্ডাস্ট্রিতে বড়পর্দায় কাজ করার সুযোগ পান ‘গ্যাংস্টার’ ছবির মুখ্য ভূমিকায়। মধুমিতা অবশ্য মাঝে আরও একটি ধারাবাহিকে কাজ করেন যার নাম ‘কুসুম দোলা’। বর্তমানে তিনিও টলিউড ফিল্ম জগতে পা রেখেছেন প্রতিম দাশগুপ্তের হাত ধরে ‘লাভ আজ কাল পরশু’ ছবির মাধ্যমে।

সাম্প্রতিক করোনা ভাইরাসের কারনে বন্ধ হয়ে গিয়েছে টেলিভিশনের অধিকাংশ অনুষ্ঠান ও মেগাসিরিয়াল। ফাঁকা সময়গুলিতে পুরোনো সিরিয়াল ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় চ্যানেল কর্তৃপক্ষ। আগের বেশ কয়েকদিন এই নিয়েই পুরোনো বেশিকিছু ধারাবাহিকের সম্প্রচার করে ট্রায়াল নেওয়া হয়, শেষে দর্শকদের হিউজ রেসপন্সের পরিপ্রেক্ষিতে ‘বোঝেনা সে বোঝেনা’ ফিরিয়ে আনার চিন্তাভাবনা স্থির করা হয়। আগামীকাল সন্ধ্যা ৬টা থেকে সম্প্রচারিত হবে এই ধারাবাহিক, চলবে সোম থেকে রবি প্রতিদিনই। এর সাথে সাথে বিখ্যাত ‘মহাভারত’ ধারাবাহিকটিও কাল থেকেই শুরু হচ্ছে, যা দেখা যাবে রাত ন’টা থেকে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026