কৌশিক পোল্ল্যে: সেলিব্রিটি হয়েও দায়িত্বজ্ঞানহীনতায় নজির গড়লেন তিনি। করোনা ভাইরাসের প্রকোপ তার শরীরে রাজ জমালেও বিশেষ পাত্তা দেননি বিখ্যাত বলিউড গায়িকা কনিকা কাপুর। চতুর্থবারের জন্য টেস্ট করেও তার দেহে করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এটিকে কী বলবেন, চিকিৎসকদের গাফিলতি নাকি কনিকার দায়িত্বজ্ঞানহীনতা?
গত ১৫ ই মার্চ লন্ডন থেকে দেশে ফেরেন গায়িকা। প্রথমে কোনোরকম টেস্ট করাতেও রাজি হননি তিনি, এমনকি নিজের ভ্রমনের ইতিবৃতান্ত সবটাই গোপন করেন। প্রথমবার টেস্টেই রিপোর্ট পজেটিভ এলেও তা মানতে রাজি হননি কনিকা সহ তার পরিবার, এরপর দ্বিতীয়বারের জন্য পরীক্ষা করেও একই ফল আসায় হসপিটালে ভর্তি হন তিনি। এরপর মাঝে বেশ কিছুদিন তিনি চিকিৎসকদের অধীনেই ছিলেন, তার চিকিৎসা সম্পূর্ন হবার পরেও টেস্ট করে রিপোর্ট পজিটিভ মেলায় যথেষ্ট উদ্বিগ্ন ডাক্তাররা।
যদিও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে একেবারেই সহযোগিতা করেননি তিনি। ওখানকার পথ্য ও খাবার খেতে অনীহাবোধ করতেন। তার আবদার পূরন করতে করতেই ডাক্তারদের কালঘাম ছুটে যেত, এ নিয়ে অভিযোগও ওঠে তার বিরুদ্ধে যা একেবারেই অস্বীকার করেন বছর একচল্লিশের গায়িকা।
বেবি ডল গানটি গেয়ে রাতারাতি স্টার হয়ে যাওয়া কনিকা কাপুর হাসপাতালেও সেলিব্রিটি সুলভ আচরন করে চলেছেন, যা একেবারেই অস্বস্তিকর এমনটাই বক্তব্য, চিকিৎসাকর্মীদের। এরপরেও কনিকাকে হাসপাতালেই থাকতে হবে জেনে খানিক হতাশই হলেন চিকিৎসকেরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…