আর কয়েকদিন পরেই পুজো। বাঙালির সবচেয়ে বড় উৎসব। এই উৎসবে পশ্চিমবঙ্গের বাঙালিদের পাশাপাশি মাতবে ভিন দেশে বসবাসকারী বাঙালিরাও। দেখে নিন এমনই কিছু বিদেশের পুজো আর তাদের আয়োজন।
বাঙালিরা এক জায়গায় জড়ো হলে দুর্গা পুজো তো হবেই। সে স্বদেশই হোক, আর বিদেশ৷ তাই বাংলার পাশাপাশি প্রতিবছর পুজোর আনন্দে মাতোয়ারা হয়ে সুদূর মালয়েশিয়ার মাটিও। মালয়েশিয়ার রিক্রিয়েশন ক্লাবের পুজো প্রতিবারের মতো এবারও হবে জমিয়ে। রোজই থাকছে নানারকম অনুষ্ঠান। ষষ্ঠীর দিন আনন্দমেলা। সেখানে রয়েছে বাড়িতে বানানো খাবারের নানারকম সম্ভার। শুধু এই নয়, গয়না-পোশাক সবই বিক্রি হচ্ছে সেখানে৷ পুজো উদ্যোক্তারা জানাচ্ছেন এখানে পুজোর যাবতীয় জিনিস, পুরোহিত, ঢাকি সবই আসে কলকাতা থেকে। আসেন কলকাতার সেলেবরাও। সঙ্গে থাকে বাচ্চাদের নাচ-গান-নাটক-আবৃতি। বাংলা ব্যান্ডের দলও রয়েছে এখানে৷ তার সঙ্গে রয়েছে ফ্যাশন শো। তবে শুধুই আড়ম্বরের পুজোই নয়, উদ্যোক্তারা দায়িত্ব নিয়ে প্রকাশ করেন পুজো ম্যাগাজিন।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-কে সামনে রেখে বড় রাজনৈতিক চাল চালল কংগ্রেস। বাম দলগুলির সঙ্গে জোটে…
টলিউডে নেমে এল শোকের ছায়া। শুটিং করতে গিয়েই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেতা রাহুল…
ভারতে ৬৫০সিসি সেগমেন্টের বাইকের কথা উঠলেই সবার আগে মনে আসে Royal Enfield Continental GT 650।…
আইপিএল মানেই শুধু ব্যাট-বলের লড়াই নয়, তার সঙ্গে জুড়ে থাকে বিনোদনের এক আলাদা মাত্রা। মাঠে…
ভারতীয় রেলের যাত্রীদের জন্য বড় আপডেট। ১ এপ্রিল ২০২৬ থেকে ট্রেন টিকিটের নিয়মে একাধিক গুরুত্বপূর্ণ…
মাঠের বাইরেও বড় সিদ্ধান্ত নিলেন ভারতের তরুণ তারকা শুভমান গিল। রিপোর্ট অনুযায়ী, মুম্বইয়ের অন্যতম অভিজাত…