নিউজ

সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল সিমলা

সিমলা: ফের একবার ভূমিকম্পে কেঁপে উঠল হিমাচল প্রদেশ। এবার ভূকম্পন হয়েছে সিমলা ও তার আশপাশের এলাকায়৷ আজ, শুক্রবার সকালেই এই জেলায় ভূমিকম্পে কেঁপে ওঠে মাটি৷ সিমলার মৌসম বিভাগের পক্ষ থেকে এই খবর জানানো হযেছে৷

ইতিমধ্যেই উত্তর ভারতে শীতের আমেজ শুরু হয়ে গিয়েছে। তার মধ্যে ভোরবেলা এই ভূমিকম্পে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়৷ জানা গিয়েছে, চম্বা জেলায় সকাল ৬ টা ২৫ মিনিটে প্রথম কম্পন অনুভূত হয়৷ রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ২.৯ ৷ তবে এই ভূমিকম্পের জেরে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এমনকি কেউ হতাহতের কোনও খবর নেই।

প্রসঙ্গত, চাম্বায় গত ২৩ অক্টোবরও ভূমিকম্প অনুভূত হয়েছিল৷ সে সময় রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ২.৩৷ বারবার একই জায়গায় ভূমিকম্প হওয়ার ফলে বিজ্ঞানীরা এ প্রসঙ্গে হিমালয়ের পাদদেশের ঘনজনবসতিপূর্ণ এলাকার জন্য সতর্কতাও জারি করে রেখেছেন৷

Anirban Kundu

Recent Posts

সোনার দামে রোলারকোস্টার! এক ঝটকায় বদলে গেল হিসাব—আজকের রেট দেখে চমকে উঠবেন

আন্তর্জাতিক বাজারের টানাপোড়েন আর ডলারের ওঠানামার মাঝে আবারও নাটকীয় মোড় নিল সোনার দাম। ২৯ মার্চ…

March 29, 2026

IPL 2026: শামি-চহালদের শেষ সুযোগ? এই ৫ বোলারের ভাগ্য নির্ধারণ করবে IPL-র এই মরশুম

আগামী দু’বছরে সাদা বলের ক্রিকেটে ভারতের সামনে বড় তিনটি মঞ্চ—২০২৭ সালের এক দিনের বিশ্বকাপ, ২০২৮…

March 29, 2026

গ্যাসের ঝামেলা শেষ? ৫ লক্ষ ইন্ডাকশন কুকটপ আনছে সরকার, বড় স্বস্তি মধ্যবিত্তের

যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়তে শুরু করেছে জ্বালানির বাজারে। বিশ্বজুড়ে এলপিজি সঙ্কটের আশঙ্কার মধ্যেই সাধারণ মানুষের…

March 29, 2026

৪ বছরের বকেয়া DA একসাথে! কর্মীদের অ্যাকাউন্টে ঢুকছে মোটা টাকা—কে কত পাবেন জানুন এখনই

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ২০১৬ থেকে…

March 29, 2026

১০ লক্ষ টাকা আর দু’টি ফ্ল্যাট! ভোটের আগে বড় ‘মাস্টারস্ট্রোক’ মমতার—রানিগঞ্জে চমকে দেওয়া ঘোষণা

বিধানসভা নির্বাচন ২০২৬ সামনে রেখে রাজ্যের রাজনৈতিক ময়দান এখন তুঙ্গে। প্রচারের ঝড় বইছে জেলা থেকে…

March 29, 2026

IPL 2026 শেষ হলেই কেরিয়ার শেষ? KKR-র এই ৩ তারকা নিয়ে বড় জল্পনা!

আইপিএল ২০২৬ শুরু হতেই কেকেআর শিবিরে বাড়ছে উত্তেজনা, কিন্তু তার মধ্যেই সামনে এসেছে চমকপ্রদ রিপোর্ট।…

March 28, 2026