Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Sukesh Chandrasekhar: সুকেশের সাথে ৫ বলি নায়িকার যোগাযোগ! ইডির জিজ্ঞাসাবাদের মুখে তারা

Updated :  Saturday, December 25, 2021 9:53 AM

সুকেশ চন্দ্রশেখর এই মুহূর্তে মিডিয়ার অন্যতম চর্চিত নাম। ২০০ কোটি টাকার প্রতারণায় অভিযুক্ত তিনি। ইতিমধ্যেই তার সাথে নাম জড়িয়েছে একাধিক বলিউড নায়িকাদের। এমনকি তাদের মধ্যে জ্যাকলিন ফার্নান্ডেজের নাম উঠে এসেছিল সবার আগে। এমনকি জ্যাকলিনের সাথে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন সুকেশ এমনটাও জানা গিয়েছিল। সম্প্রতি জানা গিয়েছে, বলিউডের একাধিক নায়িকারা পরোক্ষভাবে কিংবা প্রত্যক্ষভাবে যোগাযোগ রেখেছিলেন সুকেশের সাথে। এমনকি তার কাছ থেকে তারা পেয়েছেন একাধিক দামী দামী উপহারও।

সুকেশ চন্দ্রশেখরকে জিজ্ঞাসাবাদের পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৫ নায়িকার একটি তালিকা তৈরি করা হয়েছে। জানা গিয়েছে, ইডি খুব শীঘ্রই এই ৫ নায়িকাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাবে। এই মুহূর্তে ইডির তালিকার অন্তর্ভুক্ত ৫ নায়িকাকে সুকেশ চন্দ্রশেখরের প্রতারণা মামলার সাক্ষী হিসেবেই গণ্য করা হচ্ছে। এই নায়িকারা আসলেই সুকেশের সত্যিকার এর পরিচয় জানতো কিনা? আর যারা তার কাছ থেকে দামী দামী উপহার নিয়েছেন, তার কেন সেই বহুমূল্য উপহার নিয়েছেন? এই সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্যই তালিকার অন্তর্ভুক্ত এই ৫ নায়িকাকে ইডি জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাবে, এখনো পর্যন্ত এমনটাই জানা গিয়েছে।

এই বিষয়ে তদন্ত শুরু হওয়ার পরই জানা গিয়েছে, বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী এবং দুর্দান্ত নৃত্যশিল্পী নোরা ফাতেহি সুকেশ চন্দ্রশেখরের কাছ থেকে একটি বিএমডাব্লু গাড়ি উপহার পেয়েছিলেন। অন্যদিকে জ্যাকলিন ফার্নান্ডেজ চন্দ্রশেখরের কাছ থেকে প্রায় ১০ কোটি টাকারও বেশি উপহার পেয়েছিলেন। তাদের সাথে চন্দ্রশেখরের কি রকম সম্পর্ক ছিল? তারা কেনই বা তার কাছ থেকে এত দামী উপহার নিতেন? সেই বিষয়ে জানার জন্যই ইডি তদন্ত চালাবে। কারণ তাদের দাবি এই সমস্ত উপহার তোলাবাজির টাকাতেই কিনেছিলেন চন্দ্রশেখর।