খেলা

গোলাপি বলের ম্যাচে হাউসফুল হতে চলেছে ইডেন

তড়িৎ ঘোষ : পাঁচ দিন ধরে চলা টেস্ট ম্যাচে এখন দর্শক সংখ্যা খুব একটা লক্ষ্য করা যায় না। সদ্যসমাপ্ত ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজে দর্শক ছিল হাতেগোনা। তাই আক্ষেপ করতে শোনা যায় ভারতীয় ক্যাপ্টেন বিরাট কোহলিকে। শচীন তেন্ডুলকর ও প্রাক্তন খেলোয়াড়রা টেস্ট ম্যাচকে আকর্ষণীয় করে তোলার জন্য ম্যাচে আরও নতুনত্ব আনার প্রস্তাব দেন।

টেস্ট ম্যাচ সাধারণত দিনের বেলায় সংগঠিত হয়। অফিস-কাছারি, স্কুল-কলেজ থাকায় মাঠমুখো হননা দর্শকগন। তাই এই সমস্যার সমাধান হিসেবে উঠে আসে দিন-রাতের টেস্ট ম্যাচ। সৌরভ গাঙ্গুলী বোর্ড সভাপতি হওয়ার পর ইডেন গার্ডেনে প্রথমবারের জন্য ভারতের মাটিতে হতে চলেছে দিন-রাতের টেস্ট ম্যাচ। নভেম্বরের ২২-২৬ তারিখ অনুষ্ঠিত হবে এই ম্যাচটি।

এই ম্যাচের জন্য অনলাইন ও অফলাইন দুই ভাবে টিকিট বিক্রি করছে সিএবি কর্তৃপক্ষ। গত সপ্তাহের সোমবার থেকে অনলাইন টিকিট বিক্রি শুরু হয় এবং কিছুক্ষণের মধ্যেই প্রায় সমস্ত টিকিট বিক্রি হয়ে যায়। সূত্র মারফত জানা যাচ্ছে ৫০০০০ টিকিট বিক্রি হয়ে গেছে ইতি মধ্যেই। এমনকি ডেইলি টিকিটের প্রথম তিন দিনের একটি অনলাইন টিকিটও আর অবশিষ্ট নেই। ১৪ই নভেম্বর ইডেনের কাউন্টার থেকে শুরু হবে অফলাইন টিকেট বিক্রি। তাই গোলাপি বলের ম্যাচে ইডেন গার্ডেন যে হাউসফুল হতে চলেছে সে বিষয়ে আশাবাদী সিএবি কর্তৃপক্ষ।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

Michelle Williams Pays Tribute to James Van Der Beek at Actor Awards 2026

Key Points Michelle Williams honored her late Dawson’s Creek co-star James Van Der Beek at…

March 2, 2026

Prince Harry and Meghan Markle Coordinate With Palace to Avoid Overlap With Prince William’s Middle East Trip

Key Points Prince Harry and Meghan Markle made a surprise humanitarian visit to Jordan with…

March 2, 2026

Bebe Rexha Turns Heads in Sheer Black Dress at BRIT Awards 2026

Key Points Bebe Rexha stunned at the BRIT Awards 2026 in a sheer black gown.…

March 2, 2026

Sarah Ferguson Reportedly Living Abroad With Wealthy Friends Amid Epstein Fallout

Key Points Sarah Ferguson, former Duchess of York, has kept a low profile for six…

March 2, 2026

Apple’s First Foldable iPhone Reportedly Enters Production With Minimal Display Crease

Key Points Supply-chain leaks suggest Apple’s iPhone Fold may debut later in 2026. The foldable…

March 2, 2026

OnlyFans Star Sophie Rain Defends Georgina Rodríguez Amid Lingerie Photo Backlash

Key Points Georgina Rodríguez, fiancée of Cristiano Ronaldo, faced criticism after posting a lingerie photo…

March 2, 2026