রাজ্য

ব্রেকিং নিউজ: ২৪ ঘন্টার জন্য সায়ন্তন সুজাতার নির্বাচনী প্রচার ব্যান করল নির্বাচন কমিশন

একুশে বাংলা বিধানসভা নির্বাচন চলছে জোরকদমে। ইতিমধ্যে রাজ্যে পাঁচ দফা নির্বাচনে ভোটগ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে। তবে বাকি রয়েছে আরও তিন দফা নির্বাচন। নির্বাচন চলাকালীন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের চাঁচাছোলা বক্তব্যের বিরুদ্ধে সরব হচ্ছে নির্বাচন কমিশন। শুরু হয়েছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়কে দিয়ে। তাকে প্রথমে শোকজ করা হয়েছিল এবং শোকজের উত্তর পছন্দ না হওয়ায় ২৪ ঘন্টার জন্য তার প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে এবার মমতা রাহুল ও দিলীপের পর এবার নির্বাচন কমিশনের করলেন বিজেপি প্রার্থী সায়ন্তন বসু ও তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল খাঁ।

আসলে বিজেপি যুব মোর্চার সভাপতি সায়ন্তন বসু চতুর্থ দফা নির্বাচনে শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনী গুলি চালানো নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, “১ জনকে মারলে শীতলকুচির মত আরও ৪ জনকে মারা হবে। পরিষ্কার ভাষায় আমি সায়ন্তন বসু বলছি, খেলা যদি খেলতে চাও, তবে শীতলকুচির খেলায় খেলবো। সেদিন সকালে ১৮ বছরের আনন্দ বর্মনকে মেরেছিল। তারপর বেশি সময় লাগেনি। ৬ ঘন্টার মধ্যে ৪ জনকে বেহস্তের রাস্তা দেখিয়ে দেওয়া হয়েছে।” তার এই বক্তব্যের তীব্র সমালোচনা করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস। তারপর তাকে এই বক্তব্যের জন্য শোকজ করা হয়েছিল।

আবার অন্যদিকে ভোটগ্রহণের পর আরামবাগে তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল তপশিলি জাতি নিয়ে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে এসেছেন। তিনি বলেছিলেন, “এই অঞ্চলের তপশিলিদের স্বভাব হচ্ছে ভিখারিদের মত। মমতা বন্দ্যোপাধ্যায় ওদের জন্য এত কিছু করল, তাও নির্বাচনের সময়ে কিছু টাকার জন্য ওরা বিজেপির হয়ে গেল।” এই মন্তব্যের কারণে সুজাতাকে শোকজ করেছিল নির্বাচন কমিশন।

এরপর আজ অর্থাৎ রবিবার নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে ওই দুই প্রার্থীকে রবিবার সন্ধ্যা ৭ টা থেকে সোমবার সন্ধ্যা ৭ টা অব্দি প্রচার করা যাবে না। নির্বাচন কমিশনের এখনো সিদ্ধান্তে যে দুজনে খুশি হয়নি তা বলা বাহুল্য। নির্বাচন কমিশন জানিয়েছে যে দুজনের শোকজের জবাব সন্তোষজনক ছিল না। তাদের বক্তব্যের জেরে অশান্তি ছড়াতে পারে রাজ্যে। তাই তাদের ২৪ ঘন্টার জন্য প্রচার বন্ধ করা হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026