বেশ কয়েক দিন টানা গরম থাকলেও আবারো আগামী দু-তিন দিন বৃষ্টির পশ্চিমবঙ্গে। ছুটির দিনে বৃষ্টির খবর শোনালে আবহাওয়া দপ্তর। রবিবার সন্ধ্যা অথবা রাতের দিকে বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজকে শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
গতকাল শহরের তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল, ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস। দুই ক্ষেত্রে তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা কম ছিল। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ এবং সর্বনিম্ন পরিমাণ ছিল যথাক্রমে ৮৫ এবং ৫১ শতাংশ। আবহাওয়াবিদরা মনে করেছেন, আগামী দু-তিন দিন বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে ফলে তাপমাত্রা আরও কিছুটা কমবে।
কিন্তু তারপরেই আবার ঊর্ধ্বমুখী হবে পারদ। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে ভারতবর্ষের অন্যান্য জায়গায় টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু কেন সক্রিয় পূবালী বায়ু? আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ভূমি ভাগের ভিতরের দিকে কোথাও যদি নিম্নচাপের সৃষ্টি হয় তাহলে বঙ্গোপসাগর থেকে পূবালী বায়ু প্রবেশ করতে থাকে। এই মুহূর্তে ছোটনাগপুর মালভূমি, মধ্যপ্রদেশ এবং ছত্রিশগড়ের উপরে একটি নিম্নচাপ অবস্থান করছে। এই কারণে শুক্রবার রাত থেকে পূবালী বায়ু সক্রিয়। সেই কারণেই রবিবার রাতে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী ২৩ এপ্রিলের পর থেকে আবার তাপমাত্রা লাগামছাড়া ভাবে বৃদ্ধি পেতে শুরু করবে বলেও আবহাওয়া দপ্তর এর অভিমত।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…