রাজ্য

“বড়মার হাতের চিঠি আমার কাছে আছে”, মতুয়া আবেগ টানতে মন্তব্য মমতার

একুশে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে বাংলায়। ইতিমধ্যেই পাঁচ দফা নির্বাচন সম্পন্ন হয়েছে। বাকি রয়েছে আর তিন দফা নির্বাচন। এই বাকি তিন দফা নির্বাচনের ভোট ব্যাংক রয়েছে মতুয়াদের হাতে। আজ রবিবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় গাইঘাটা একটি জনসভায় উপস্থিত ছিলেন ২২ এপ্রিলের ষষ্ঠ দফার নির্বাচনের প্রচার এর জন্য ঝড় তুলতে। তিনি আজ জনসভা থেকে প্রধানত মতুয়া ভোটব্যাঙ্ক লক্ষ্য করে প্রচার করেছেন। তিনি বলেছেন, “বড়মার বেশ কয়েকটি চিঠি আমার কাছে আছে। তিনি আমাকে বলে গিয়েছিলেন যে আমি চলে গেলে ওদের একটুখানি তুমি দেখো।”

এদিন ঠাকুর পরিবারের পরিবারতন্ত্র নিয়ে জনসভায় সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, “কখনো ঠাকুরের কাউকে ভোটে দাঁড় করানোর জন্য, একবার তার ভাই দাঁড়াবে, তার বউ দাঁড়াবে, সে দাঁড়াবে। কই, একটা গোসাইকে তো কখনও টিকিট দেওয়ার কথা বলোনি, একটা দলপতিকে করোনি, সভাপতিকে করোনি, মতুয়া সমর্থককে করোনি।” এছাড়াও তিনি বলেছেন, “তবে আমি পরিবারতন্ত্রে বিশ্বাস করি না। তবুও আমি দিয়েছি। রনেন্দ্র বিশ্বাস অনিরুদ্ধ বিশ্বাসের ছেলে। ওদের প্রার্থী নরত্তম বিশ্বাস মতুয়াদের আদি লোক।”

প্রসঙ্গত উল্লেখ্য, শেষ তিন দফা নির্বাচনে বড় ফ্যাক্টর হতে চলেছে মতুয়া ভোটব্যাঙ্ক। রাজ্যে সত্তরটির বেশি বিধানসভা কেন্দ্রে মতুয়া ভোটব্যাঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই একদিকে বিজেপি CAA দেওয়ার লোভ দেখিয়ে মতুয়াদের নিজেদের দিকে আনতে চাইছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী আজ মতুয়াদের আবেগ বড়মার কথা উত্থাপন করে তাদেরকে জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026