রাজ্য

শেষ দফার নির্বাচনে ৭৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, সবচেয়ে বেশি বীরভূমে

একুশে বাংলা বিধানসভা নির্বাচন শেষ পর্বে এসে উপস্থিত হয়েছে। ইতিমধ্যেই সাত দফা নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বাকি রয়েছে আর এক দফা নির্বাচন। এই শেষ দফা নির্বাচন হবে আগামী ২৯ এপ্রিল। ঐদিন রাজ্যের ৪ জেলার মোট ৩৫ টি আসনে ভোটগ্রহণ হবে। এছাড়াও সেদিন বিতর্কিত শীতলকুচির ১২৬ নম্বর বুথে ফের নির্বাচন হবে। ইতিমধ্যেই শেষ দফার নির্বাচন শান্তিপূর্ণভাবে করার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। নিরাপত্তার সাথে সাথে এবার নির্বাচন কমিশনকে কোভিড বিধি মেনে চলার দিকেও সমান ভাবে নজর দিতে হচ্ছে। নির্বাচনের শেষপর্বে এসে গোটা বাংলা ভয়ঙ্কর কোভিড পরিস্থিতিতে ধুঁকছে।

আগামী ২৯ এপ্রিল অষ্টম দফা নির্বাচনে মোট ৪ টি জেলার ৩৫ টি আসনে ভোটগ্রহণ করা হবে। তারমধ্যে মালদহ জেলার আছে ৬ টি আসন, মুর্শিদাবাদ জেলার আছে ১১ টি আসন, কলকাতা জেলার আছে ৭ টি। আসন এবং সর্বশেষ বীরভূম জেলার ১১ টি আসন। ইতিমধ্যেই প্রত্যেকটি ভোটকেন্দ্রের পরিস্থিতি পর্যালোচনা করে নির্বাচন কমিশন ঠিক করে নিয়েছে যে শেষ দফার নির্বাচনে তারা কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করবে।নির্বাচন কমিশন তরফে জানানো হয়েছে যে শেষ দফার নির্বাচনে তারা মোট ৭৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করবে। তারমধ্যে বুথে মোতায়েন থাকবে ৬৪১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এছাড়া সবচেয়ে স্পর্শকাতর বীরভূম জেলার বুথগুলিতে ২২৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। এছাড়া কলকাতা এবং মুর্শিদাবাদে থাকতে যথাক্রমে ৯৫ ও ২১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

প্রসঙ্গত উল্লেখ্য, নির্বাচন কমিশন আজ থেকে বীরভূমে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে নজরবন্দি রাখার নির্দেশ দিয়েছে। আজ বিকেল ৫ টা থেকে আগামী শুক্রবার অর্থাৎ ৩০ তারিখ সকাল ৭ টা অব্দি অনুব্রত মণ্ডলকে নজর বন্দী করা হবে। একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং কেন্দ্রীয় বাহিনী অনুব্রত মণ্ডলের সাথে থাকবেন এবং গোটা প্রক্রিয়াটি ভিডিওগ্রাফি করবেন।

Anirban Kundu

Recent Posts

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026

রহস্যময়ী সুন্দরীকে ঘিরে ঝড়! আইপিএল ম্যাচে ভাইরাল এই গ্ল্যামারাস ফ্যান কে?

আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…

April 4, 2026

দলে রাখার কোনও মানে নেই! ২৫ কোটি টাকার তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…

April 4, 2026

কেন DA ঘোষণা দেরি হচ্ছে? কবে বাড়বে মহার্ঘ ভাতা—অপেক্ষায় লক্ষ কর্মী

দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

April 4, 2026