টেলিটাউনে এই মুহূর্তে চলছে বিয়ের মরসুম। কোনো এক অজ্ঞাত কারণে এই বছরের মধ্যেই সমস্ত অবিবাহিত টেলিতারকারা বাঁধা পড়ছেন সাত পাকে। ব্যতিক্রম হলেন না এমিলা সাধুখাঁ(Emila sadhukhan)ও। সম্প্রতি এমিলা বিয়ে করলেন তাঁর দীর্ঘদিনের প্রেমিক অমিত বার্ণওয়াল(Amit varnwal)-কে। অবাঙালি ছেলে অমিতের সঙ্গে 2020 তে বিয়ে হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে তা পিছিয়ে গিয়েছিল। বিয়ের আচার বাঙালি মতে হলেও অমিত ঘোড়ায় চড়ে ‘বারাত’ নিয়ে এসেছিলেন। ব্যান্ডপার্টি বাজিয়ে নাচতে নাচতে বরযাত্রীরা এসেছেন কনের বাড়ি। এরপর বাঙালি মতে পালাবদল ও সিঁদুর দান হয়েছে।
এমিলার পরনে ছিল সবুজ-লাল রঙের কম্বিনেশনের বেনারসী শাড়ি ও ভারী গয়না। কিন্তু অবাঙালি বিয়ের রীতি অনুযায়ী, অমিতের পরনে ছিল অফ হোয়াইট রঙের শেরওয়ানি ও মাথায় মেরুন রঙের পাগড়ি। এমিলা ও অমিতের বিয়েতে নিমন্ত্রিত ছিলেন এমিলার বন্ধু ও সহশিল্পী অর্কজ্যোতি পাল চৌধুরী (Arkajyoti paul Chowdhury), পায়েল দত্ত (payal Dutta), রূপসা (Rupsa)। এমিলার বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নেটিজেনরা শুভেচ্ছা জানিয়েছেন নবদম্পতিকে।
জি বাংলার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘রাধা’র নামভূমিকায় অভিনয় করেছিলেন এমিলা। গ্রামের সাদাসিধে এবং কিঞ্চিত মোটা মেয়ে রাধার বিয়ে হয়েছিল একজন নামী ডিজাইনারের বাড়িতে। রাধার চরিত্রের রসিক দিকের উপর নির্ভর করে আবর্তিত হয়েছিল সিরিয়ালের কাহিনী। রাধার চরিত্রে রীতিমত জনপ্রিয় হয়েছিলেন এমিলা। এই চরিত্রে অভিনয় করার জন্য তাঁকে অনেকটা ওজন বাড়াতে হলেও পরবর্তীকালে কড়া ডায়েট ও ওয়ার্কআউট করে শেপে ফিরে এসেছেন এমিলা। এছাড়া ‘কে আপন কে পর’, ‘মুখোশের আড়ালে’-তেও অভিনয় করেছেন এমিলা।
ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…
২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…
দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…
শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…
বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…
সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…