এবার করোনা যুদ্ধে জয়ী হলেন মল্লিক পরিবার। এদিন রবিবার কোয়েল মল্লিক নিজের টুইটার হ্যান্ডেলে টুইট করে জানান, “করোনা পজিটিভ হওয়ার পর যেভাবে সকলের ভালবাসা, স্নেহ, প্রার্থনা আমরা পেয়েছি তার প্রত্যুত্তর ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমাদের করোনা পরীক্ষা নেগেটিভ এসেছে। আমরা সকলেই পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছি”। এই টুইটের পর তাঁর অনুগামীরা কিছুটা হলেও স্বস্তি বোধ করছেন।
গত ১০ই জুলাই অভিনেত্রী কোয়েল মল্লিক নিজেই তাঁদের করোনা রিপোর্ট পজিটিভ আসার কথা সোশ্যাল মিডিয়ায় জানান। এরপর তাঁর অনুগামীরা, টলি পাড়া সহ সব মহলই উদ্বিগ্ন হয়ে পড়ে। সকলেই দ্রুত সুস্থতার প্রার্থনা করেন। টলি পাড়ার জিশু সেনগুপ্ত, আবির চ্যাটার্জী, জয়া এহসান সহ অনেকেই অভিনেত্রী সহ মল্লিক পরিবারের দ্রুত সুস্থতা কামনা করেন।
প্রসঙ্গত উল্লেখ্য, কোয়েল করোনা আক্রান্ত হওয়ার কিছুদিন আগেই মা হয়েছিলেন। তাই দুঃশ্চিন্তা আরও বেড়েছিল। তবে সব মিলিয়ে পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। এদিন করোনা যুদ্ধ জয় করে বাড়ি ফিরেছেন অমিতাভ বচ্চন। এই ছবি থেকেই স্পষ্ট দেশে করোনা আক্রান্ত হলেও সুস্থতার হার বেড়েছে অনেকটাই।
কম খরচে বেশি দিনের ভ্যালিডিটি—এই ফর্মুলাতেই বাজারে নতুন করে চমক দিল BSNL। মাত্র ১৯৭ টাকার…
এপ্রিল মাস মানেই নতুন শিক্ষাবর্ষের শুরু—নতুন বই, নতুন ক্লাস আর নতুন উদ্যম। কিন্তু সেই শুরুতেই…
মার্চের শেষের দিকের দুর্যোগ কাটতে না কাটতেই এপ্রিলের শুরুতে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় এক অদ্ভুত দ্বৈত ছবি…
আইপিএলের মঞ্চে হার নতুন কিছু নয়, কিন্তু সেই হার যদি দলের ড্রেসিংরুমের বাইরে নতুন ঝড়…
লক্ষ্মীবারেই যেন সত্যিই ‘লক্ষ্মীর ঝলক’—কিন্তু স্বস্তি নয়, বরং ধাক্কা! আজ সোনার বাজারে একেবারে আগুন লেগেছে।…
বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এর মধ্যেই বড়ঞার জনসভা থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প…