কোভিড ১৯ ভাইরাসে একের পর এক আক্রান্ত হয়ে চলেছেন জনপ্রিয় তারকা ও শিল্পীরা। সপ্তাহ পূর্বে আগস্ট বুকে ব্যাথা ও সেই সঙ্গে শ্বাসকষ্ট হওয়ায় শারীরিক চিকিৎসা করান বিশিষ্ট গায়ক এসপি বালসুব্রহ্মণীয়ম। গত ৫ই আগস্ট তাঁর করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরিস্থিতি স্বাভাবিক থাকলেও গত ১৩ আগস্ট রাত থেকে হঠাৎই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। কমতে থাকে অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা। দ্রুত আইসিইউ তে ভর্তি করা হয় তাঁকে। চিকিৎসকরা জানিয়েছেন গায়কের অবস্থা বেশ সঙ্কটজনক।
কিছু দিন আগে অবশ্য করোনা পজিটিভ আসার পর তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ছোট ভিডিওর মাধ্যমে সুব্রহ্মণীয়ম জানান কিছু দিন ধরে তাঁর শরীর একটু খারাপই ছিল। বুকে ব্যাথার সঙ্গে সঙ্গে কাশিও হচ্ছিল। চিকিৎসা করালে তাঁর করোনা পজিটিভ আসে।
অবশ্য করোনা পজিটিভ এলেও তেমন চিন্তাগ্রস্ত ছিলেন না গায়ক। তিনি এও জানিয়েছিলেন যে চিকিসক তাঁকে বলেছেন তাঁর শরীরে অতি সামান্য ভাইরাস সংক্রমণ হয়েছে, যার ফলে দিনদুইয়ের মধ্যেই তিনি বাড়ি ফিরতে পারবেন।
তা সত্ত্বেও এসপির অবস্থা হঠাৎ সঙ্কটজনক হয়ে ওঠে। তাঁর জন্য নিয়োগ করা হয়েছে বিশেষ চিকিৎসকদের একটি টিম। জানা যাচ্ছে, সর্বদাই তাঁর শারীরিক পরিস্থিতি নজরে রাখা হচ্ছে।
উল্লেখ্য, হিন্দি ছবিতেই শুধুমাত্র নয়, তামিল তেলুগু ছবিতেও এসপি বালাসুব্রহ্মণীয়ম গেয়েছেন অসংখ্য সুপার হিট সব গান।
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…
চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…
আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…
আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…
আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…
দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…