বিনোদন

অসহায় অসুস্থ বৃদ্ধকে পরিবারের কাছে ফিরিয়ে দিলেন সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী

করোনা আবহয়ে কেউ দমে নেই। কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন টলিউডের বহু তারকা। বলিউডে যেমন অক্ষয় কুমার ও সোনু সুদ একের পর এক সামাজিক কাজে নিজেদের সম্পর্পন করেছেন, বাংলাতেও এগিয়ে এসেছেন অনেক অভিনেতা ও অভিনেত্রী। বিশেষত দেব বহুবার বহু অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, এইবার সেই কাজেও ব্রতী হয়েছেন সাংসদ অভিনেতা মিমি চক্রবর্তী।

গত ২২ শে অগাস্ট অনুরাধা চক্রবর্তীর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দেখেন মিমি। সেই পোস্ট দেখেই সাড়া দেন মিমি চক্রবর্তী। অনুরাধা চক্রবর্তী বলে একজন এই পোস্টটি করেন। শেক্সপিয়র সরণিতে একজন বৃদ্ধকে, প্রায় অজ্ঞান অবস্থায় দেখতে পান অনুরাধা। সেই বৃদ্ধের পায়ে অজস্র ঘা এবং সে প্রায় উঠে দাঁড়াতে পারছিলো না। এই অবস্থায় একজনকে রাস্তায় পড়ে থাকতে দেখে অনুরাধা দেবী তাঁকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানোর চেষ্টা করেন। তিনি নিজে বহু স্বেচ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন হাসপাতালের সঙ্গে যোগাযোগ করেছিলেন। কিন্তু কোনো সুরাহা করতে পারেননি। তখন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে এই বৃদ্ধের ছবি সহযোগে একটি পোস্ট করেন তিনি। সেই পোস্ট দেখে যোগাযোগ করেন সংসদ মিমি চক্রবর্তী। কলকাতা পুলিশের সঙ্গে কথা বলেন সাংসদ-অভিনেত্রী। কলকাতা পুলিশের সাহায্যে সেই বৃদ্ধকে ভর্তি করা হয় শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে।

তবে, এই খবর ভাইরাল হবার পর ওই বৃদ্ধের বাড়ির লোকজন দেখা করতে আসে। এরপর জানা যায় ওই বৃদ্ধের নাম কুমুদ শীল। রানাঘাটে থাকেন তিনি। গত তিন মাস ধরে তিনি নিরুদ্দেশ ছিলেন। করোনা পরিস্থিতিতে নিজের পেনশন তুলতে গিয়ে হারিয়ে যান কুমুদ বাবু, এমনটাই জানান ওই বৃদ্ধের পরিবারের লোকজন।

কুমুদ বাবুর ভাইপো এই ভাইরাল হয় খবরটি পড়ার পর মিমির সঙ্গে যোগাযোগ করেন। তাঁরাই এই সমস্ত ঘটনা মিমিকে জানান। বর্তমানে কুমুদ বাবু তাঁর পরিবারের সঙ্গে বাড়ি ফিরে গেছেন। তাঁদের ফিরে যাওয়ার সমস্ত ব্যবস্থা করে দেন সাংসদ-অভিনেত্রী।

Anirban Kundu

Recent Posts

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026

রহস্যময়ী সুন্দরীকে ঘিরে ঝড়! আইপিএল ম্যাচে ভাইরাল এই গ্ল্যামারাস ফ্যান কে?

আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…

April 4, 2026

দলে রাখার কোনও মানে নেই! ২৫ কোটি টাকার তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…

April 4, 2026

কেন DA ঘোষণা দেরি হচ্ছে? কবে বাড়বে মহার্ঘ ভাতা—অপেক্ষায় লক্ষ কর্মী

দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

April 4, 2026