সুশান্ত যখন ঘরে শুয়ে থাকতেন, পাশের ঘরে পার্টিতে মজতেন রিয়া, বিস্ফোরক দাবি নিরাপত্তা রক্ষীর
রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে আবার এক বিস্ফোরক অভিযোগ আনলেন সুশান্ত সিং রাজপুতের এক নিরাপত্তা রক্ষী। বারবার নানা অভিযোগে জড়িত হচ্ছে রিয়ার নাম। সুশান্তের মৃত্যুর পর থেকেই শিরোনামে থাকে রিয়ার নাম। এতদিন বলিউডের নেপোটিজম, কারচুপি, সব কিছু নিয়ে জোর গুঞ্জন চলেছে। এবার সব কিছুর মোড় ঘুরে গিয়েছে রিয়ার দিকে। সুশান্তের বাবা রিয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন, এরপর থেকেই একের পর এক অভিযোগ সামনে আসছে।
সুশান্তের ওই নিরাপত্তারক্ষী বলেন যে রিয়ার বিরুদ্ধে মামলা করে সুশান্তের বাবা ঠিক কাজ করেছেন। তিনি আরও বলেন যে ইউরোপ থেকে ফেরার পর থেকেই খুব অসুস্থ হয়ে পড়েন সুশান্ত। এমনকি বেশিরভাগ সময় তিনি ঘরে শুয়ে থাকতেন। আর যখন সুশান্ত ঘরে শুয়ে থাকতেন, সেই সময় প্রায় রোজ পাশের ঘরে পার্টিতে মজতেন রিয়া। আর সেই পার্টিতে রিয়ার বাবা, ভাই ও বিশেষ কিছু লোকজন উপস্থিত থাকতেন।
আগে সুশান্ত এরকম ছিলেন না। সবসময় বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত থাকতেন। ওষুধের প্রয়োগের ফলে এরকম হয়েছে কিনা সেটা বলতে পারেনি নিরাপত্তা রক্ষী। তবে সুশান্তের নিরাপত্তা রক্ষীর বয়ান পুলিশ রেকর্ড করেছে কিনা তা জানা যায়নি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…