গত ১৪ই জুন আত্মহত্যা করেছেন ৩৪ বছর বয়সী অভিনেতা সুশান্ত সিং রাজপুত। কি কারণে তিনি এই পদক্ষেপ নিয়েছেন সে বিষয়ে কৌতুহলী গোটা দেশ। যদিও ঘটনার তদন্ত চালাচ্ছে মুম্বাই পুলিশ। তবে তার মৃত্যুর পর থেকেই যার বিরুদ্ধে বারবার অভিযোগ উঠে এসেছে, তিনি হলেন তার প্রেমিকা রিয়া চক্রবর্তী। সম্প্রতি সুশান্ত সিং এর বাবা কেকে সিং তার বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা দেওয়াসহ একাধিক ধারায় মামলা দায়ের করেছেন।
এরই মাঝে শুক্রবার সকালে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রিয়া চক্রবর্তীর একটি ভিডিও। তবে ভিডিওটি কোথায়, কবে রেকর্ড করা হয়েছে সে বিষয়ে পাওয়া যায়নি কোনো স্পষ্ট তথ্য। কিন্তু ভিডিওতে তিনি যে সমস্ত মন্তব্যগুলি করেছেন তা রীতিমতো চাঞ্চল্যকর।
ভিডিওটিতে তিনি বলেছেন বয়ফ্রেন্ডকে কীভাবে কন্ট্রোলে রাখতে হয়। শুধু তাই নয় সাথে ব্যবহার করেছেন, ‘ডন’, ‘হফতা উসুল করা, এবং ‘গুন্ডা’র মত একাধিক শব্দ। যদিও ভিডিওটিতে তাকে সুশান্তের নাম নিতে দেখা যায়নি। এর আগে সোশ্যাল মিডিয়ায় বারবার ট্রোল হয়েছেন তিনি। তার মাঝে এই ভিডিও প্রকাশ তার বিরুদ্ধে ক্ষোভ আরও বাড়িয়ে তুলেছে।
ভিডিওতে তিনি বলেছেন, “আমি হলাম বড় ডন। আমার বয়ফ্রেন্ড ভাবে সে হলো গ্যাংস্টার। কিন্তু ও জানে না আমার লেভেলটা আলাদা। আমরা অন্য ডনদের দিয়ে কাজ করাই। কীভাবে ছোটোখাটো ডনকে ম্যানুপুলেট করতে হয় তা আমার জানা।” ভিডিও শেষে আবার তিনি বলেছেন এসব যেন আবার রেকর্ড না করা হয়। যদিও রিয়ার অনুগামীদের দাবী বন্ধুদের সাথে চলা আড্ডায় নেহাতই মজার ছলে এসব বলেছেন। তাই এই ভিডিওটিকে যেন গুরুত্ব না দেওয়া হয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…