বিনোদন

সুশান্তের মৃত্যুর তদন্ত শুরু, রিয়া সহ ৭ জন’কে ডেকে পাঠাল সিবিআই

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর প্রায় দু’মাস পর অবশেষে তদন্তভার তুলে দেওয়া হল সিবিআইয়ের হাতে। জানা গিয়েছে, সিবিআইয়ের তরফ থেকে রিয়া চক্রবর্তী সহ মোট ৭ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। যেই তালিকায় রয়েছেন, রিয়ার বাবা ইন্দ্রজিত চক্রবর্তী, মা সন্ধ্যা চক্রবর্তী, ভাই শৌমিক, ম্যানেজার শ্রুতি মোদী ও সুশান্তের হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ড সহ আরও একজন।

কোমর বেঁধে নেমেছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কারণ, শুধু এফআইআরই নয় সুশান্ত আত্মহত্যা কান্ডের আসল সত্য উদঘাটনে গঠন করা হয়েছে একটি বিশেষ তদন্তকারী দল। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, এই টিমে রয়েছেন গুজরাট ক্যাডারের অফিসার মনোজ শশীধর। এছাড়া আইপিএস অফিসার গগনদীপ গম্ভীরের নেতৃত্বে গঠিত হয়েছে এই তদন্তকারী দলটি। ইতিমধ্যেই বিহার পুলিশের কাছ থেকে সমস্ত তথ্য চেয়েছে সিবিআই।

অন্যদিকে সুশান্তের বাবার দায়ের করা মামলার ভিত্তিতে তদন্ত করতে মুম্বাই পৌঁছেছিল বিহার পুলিশের একটি দল। সেখানে দেখা মেলেনি অভিযুক্ত রিয়া চক্রবর্তীর। অবশেষে, মুম্বাই থেকে বিহার ফিরে এসেছেন তারা। তবে তদন্তের স্বার্থে সিবিআইয়ের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন বিহার পুলিশের আধিকারিকরা। উল্লেখযোগ্য, বিহার পুলিশের এক অফিসার বিনয় তিওয়ারিকে জোর করে মুম্বাই পুলিশ কোয়ারেন্টাইনে পাঠিয়েছিল। তাকে এখনও ছাড়া হয়নি বলে জানিয়েছেন বিহার পুলিসের ডিজিপি গুপ্তেশ্বর পান্ডে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026