ঝাড়খণ্ড বিধানসভার নির্বাচনে বিজেপির জোর ধাক্কা খাওয়ার পর গতবছর কটাক্ষ করেছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। বলেছিলেন, “আর বলুন, জঙ্গলে বাস করা ভাই-বোনেরা.. জঙ্গলবাসীরা তো জঙ্গলে মঙ্গল করে দিয়েছেন।” এরপরই তার বিরুদ্ধে ওঠে সমালোচনার ঝড়। এবার ফের তার করা একটি ট্যুইটকে ঘিরে সরব হয়েছে নেট দুনিয়া।
গত বুধবার অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজোর ছবি ও ভিডিওতে ভরে গিয়েছিল সোশ্যাল মিডিয়া। অভিনন্দন জানানোর পাশাপাশি বিরোধিতাও করেছেন একাংশ। এরই মাঝে স্বস্তিকা মুখোপাধ্যায় একটি ট্যুইট করে লেখেন “জয় শ্রী রাম!” তবে এটি ইতিবাচক না নেতিবাচক দিক দিয়ে বলা হয়েছে, তা স্পষ্ট জানা যায়নি।
এরপরই জল্পনা শুরু হয় এই অভিনেত্রীর বিজেপিতে যোগ দেওয়া নিয়ে। কমেন্টে শুরু হয় তীব্র সমালোচনা। উল্লেখযোগ্য, আগামী বিধানসভা নির্বাচন বঙ্গবিজেপির কাছে বর্তমানে মূল লক্ষ্য। বেশ কিছু তারকা প্রার্থীর উপরই ভরসা রাখতে চলেছে গেরুয়া শিবির। এই পরিস্থিতিতে স্বস্তিকা মুখোপাধ্যায়ের এহেন ট্যুইট কৌতূহল বাড়িয়ে তুলেছে মানুষের। অনেকের ধারণা স্বস্তিকা হয়তো এবার গেরুয়া শিবিরেই যোগ দিতে চলেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…