বিনোদন

সহজ কি সহজভাবে রাহুল-প্রিয়াঙ্কার সংসার গড়বে?

টলিউড এখন অভিনয় ছাড়াও দুই পথে হাঁটছে। কেউ নতুন সম্পর্কে পা রেখেছে তো পুরোনো সম্পর্কে ভাঙতে বসেছে। এই ভাঙা গড়ার মাঝেই কি পুরোনো ভাঙা সম্পর্ক পুনরায় জোড়া লাগার পথে? হ্যাঁ রাহুল আর প্রিয়াঙ্কার কথাই বলছি। তবে বিনোদন ইন্ডাস্ট্রিতে যা বলা হয়, তার খুব কম ঘটনাই ঘটে। তাই এখনই রাহুল-প্রিয়াঙ্কা জুটি সম্বন্ধে নিশ্চিত হতে পারছেন না তাঁদের ভক্তকূল। রাহুল বন্দ্যোপাধ্যায়ের সহজ জীবন- ছেলে সহজে সঙ্গে যখনই সময় কাটান, জীবনের জটিলতা গুলো যেন অনেকটা কমতে থাকে অভিনয়ে রাহুল বন্দ্যোপাধ্যায়ের।

টলিউডেঅন্যতম জনপ্রিয় ‘হট অ্যান্ড হ্যাপেনিং’ আর মিষ্টি জুটি ছিলেন রাহুল অরুণদয় বন্দ্যোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকার। রিলের ছোটবেলার প্রেম বাস্তবে কখন পরিণত হয় তা নিজেরাই জানতেননা। স্ট্রাগেলের পথেই পূর্ণতা পেয়েছিল এই প্রেম। চিরদিন তুমি যে আমার সিনেমার মতোই সকলের অমত্র বাড়ি থেকে পালিয়ে, বিয়ে করেছিলেন রাহুল-প্রিয়াঙ্কা। এরপর দুজনেরই ছিল সুখের সংসার, হিট সিনেমা, কোল আলো করে এল ছেলে ‘সহজ’ । কিন্তু তারপর থেকেই ফাটল ধরতে শুরু করে সম্পর্কের। শোনা গিয়েছিল এই সম্পর্ক ফাটলের জন্য দায়ী ছিল রাহুলের কোস্টার সন্দীপ্তা চক্রবর্তী। তবে রাহুল আর সন্দীপ্তা দাবি করেছিলেন তাঁরা কেবল ভালো বন্ধু।

এরপরেই রাহুলের বাড়ি ছেড়ে প্রিয়াঙ্কা নিজের ফ্ল্যাটে উঠে যান। শুরু হয় বিবাহ বিচ্ছেদের মামলা। কিন্তু নিজেদের মধ্যে সম্পর্কের যতই অবনতি হোক না কেন, ছেলে ‘সহজ’কে খুবই সহজভাবেই মানুষ করতে চেয়েছেন রাহুল-প্রিয়াঙ্কা। দু’জনে একসঙ্গে ছেলের সব দায়িত্ব সামলেছেন। দু’জনে মিলেই ছেলের সমস্ত প্রয়োজন মিটিয়েছেন । আবার দুজনে সহজের জন্য আজ ভালো বন্ধুত্ব বজায় রেখেছে। একসাথে না থাকলেও খারাপ সময়ে ফোন করে দুজনের খোঁজ ও নিয়েছে।

সহজ প্রিয়াঙ্কার কাছে মানুষ হলেও, মাঝে মাঝেই ফাঁক পেলেই বাবার সঙ্গেও সময় কাটায়। সম্প্রতি রাহুল করোনা আক্রান্ত হয়েছিলেন। সুস্থ হতেই ফাডার্স ডেতে সহজের সঙ্গে দাবা খেলার একটি ছবি পোস্ট করে রাহুল জানিয়েছেন, ছেলে সহজ‌ই তার জীবনের আসল পার্টনার।

এরপরই রাহুলের আরো একটি পোস্ট। সহজ বাবাকে মনে করিয়ে দিলো ফাদার্স ডের কথা। নিজের ছোট ছোট হাতে বাবাকে উপহার দিলে ছোট্ট সহজ। একটি কাগজে খুব মিষ্টি করে অপরিণত হাতে লেখা, ‘টু বাবা ফ্রম সহজ’। নিচে একটি হাসি মুখ। তার‌ও নিচে সহজ এঁকেছে এক অন্তহীন পথে নিজের ঘোড়াকে নিয়ে এগিয়ে যাচ্ছে একজন পুরুষ। পেছনে রয়েছে একটি শিয়াল। রাহুল সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করে লেখেন হ্যাপি ফাদার্স ডে। এরপর বাবা ছেলের ভালোবাসা দেখে অনেক অনুরাগী ভালোবাসা দিয়েছেন। তবে সহজ কি রাহুল আর প্রিয়াঙ্কাকে এক করতে পারবে কিনা তা সময় বলবে।

Pritisha Dey

Recent Posts

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই পেমেন্ট! Google Pay-র নতুন ‘Pocket Money’ ফিচারে বদলাচ্ছে ডিজিটাল লেনদেন

ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…

April 12, 2026

তাপপ্রবাহের মাঝেই বৃষ্টি দক্ষিণবঙ্গে! আজ ভিজবে কোন কোন জেলা?

বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…

April 12, 2026

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026