আজকালকার দিনে ভোজপুরি ইন্ডাস্ট্রির জনপ্রিয়তা বিশাল মাত্রায় বেড়ে গিয়েছে। আজকালকার দিনে বেশি বেশি সংখ্যক সিনেমা দর্শকদের কাছে পৌঁছাচ্ছে এই ইন্ডাস্ট্রি থেকে। নতুন নতুন অভিনেতা অভিনেত্রীরা আসছেন প্রচারের আলোতে। তার সাথে সাথেই ইন্ডাস্ট্রির পুরনো অভিনেতারাও পাল্লা দিয়ে তাদের সঙ্গে অভিনয় করছেন। এই ভোজপুরি ইন্ডাস্ট্রিতে এমনই একজন তরুণ তুর্কি হলেন অরবিন্দ আকেলা কাল্লু। ভোজপুরি সিনেমাকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন এই তরুণ অভিনেতা। মাত্র ২৬ বছর বয়সে তিনি এমন কিছু ছবিতে অভিনয় করেছেন যা হয়েছে সারা ভারতে সুপারহিট। পাশাপাশি তিনি একজন ভাল গায়কও বটে। বেশ কয়েক বছর ধরে এই ভোজপুরি ইন্ডাস্ট্রিতে রয়েছেন অরবিন্দ। এমন কয়েকটি সিনেমাতে অভিনয় করেছেন যেগুলি বক্স অফিসে বেশ ভালো সাড়া ফেলেছে। সম্প্রতি তার একটি নতুন রোমান্টিক ভিডিও নিয়ে চর্চা শুরু হয়েছে। এই ভিডিওতে তাকে দেখা যাচ্ছে ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম হট অভিনেত্রী অক্ষরা সিংয়ের সঙ্গে রোমান্স করতে।
এই জুটির সবথেকে জনপ্রিয় ছবি শুভ ঘাদি আয়ো থেকে একটি গান এখন সোশ্যাল মিডিয়াতে দারুণ জনপ্রিয়তা পেতে শুরু করেছে। অসাধারণ এই গানটির নাম হল মারাদ কে দিহাল দরদ। এই গানের ভিডিওতে দুজনের রোম্যান্টিক দৃশ্যগুলি সকলকে পাগল করে দিয়েছে। কার্যত বন্ধ ঘরের মধ্যেই রোমান্স করতে শুরু করেছেন অভিনেতা ও অভিনেত্রীর এই জুটি। শাড়িতে অক্ষরা হয়ে উঠেছে সম্পূর্ণ নারী। হলুদ নীল শাড়িতে লাস্যময়ী তিনি। খাটের উপরে শুয়ে এই দুজনের রোম্যান্স যেনো সমস্ত সীমা অতিক্রম করে গিয়েছে।
সোশ্যাল মিডিয়াতে তাদের জুটিকে বেশ পছন্দ করা হয়েছে। অভিনয়ের সঙ্গে গানও গেয়েছেন অরবিন্দ। আর তার সঙ্গেই এই গানটি গেয়েছেন শিল্পী রাজ।আগামীতে এই জুটির আরো মিউজিক ভিডিও এবং সিনেমা দেখার ইচ্ছা প্রকাশ করেছেন নেটিজেনরা। সব মিলিয়ে, এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।














Livvy Dunne Calls Paul Skenes ‘Lover Boy,’ Shares Valentine’s Day Plans