রাজ্য

মুখ্যমন্ত্রীর চোট লাগল কি করে জানালো এক প্রত্যক্ষদর্শী ছাত্র, ঘটনার সত্যতা জেনে নিন

নন্দীগ্রামের প্রচার করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চোট পাওয়ায় উথালপাথাল হয়ে গেছে গোটা বঙ্গ রাজনীতি। আজ দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে বিরুলিয়া মন্দির থেকে বেরোনোর পর তাকে চার-পাঁচজন ধাক্কা দিয়েছে এবং তাতে মুখ্যমন্ত্রীর গুরুতর চোট পায়। ঘটনার জেরে মুখ্যমন্ত্রীর নন্দীগ্রামের বাকি কর্মসূচি বাতিল এবং তাকে নিয়ে গ্রিন করিডোর করে কলকাতা এসএসকেএম অর্থোপেডিক ডিপার্টমেন্ট এ আনা হয়। মুখ্যমন্ত্রীকে রাস্তার মাঝে গাড়ি দাঁড় করিয়ে বারংবার মুখে হাতে জল দেওয়া হয়েছে। আসলে ধাক্কার জেরে মুখ্যমন্ত্রীর পা গাড়ির দরজায় গিয়ে ঠুকে যায়। ঘটনার পর থেকেই যন্ত্রণায় কাতরাচ্ছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী নিজেই তার চোটকে রাজনৈতিক ষড়যন্ত্রের নাম দিয়েছেন। তিনি জানিয়েছেন, চার পাঁচজন ইচ্ছা করে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করে। ষড়যন্ত্র করে সবকিছু করা হয়েছে। এমনকি দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করা হয়। এবার এক প্রত্যক্ষদর্শী ছাত্র জানালো কি হয়েছিল আসলে মুখ্যমন্ত্রীর সাথে। ওই প্রত্যক্ষদর্শী ছাত্র সুমন মাইতি জানিয়েছেন, “মুখ্যমন্ত্রী বিরুলিয়া মন্দির থেকে বেরিয়ে গাড়ির দিকে যাচ্ছিলেন। সেখানে তাকে দেখার জন্য অনেক ভিড় জমায়েত হয়েছিল। তখনই দুর্ঘটনাবশত মুখ্যমন্ত্রীর ধাক্কা লেগে যায় এবং তার গলা এবং পা তে তিনি চোট পান। গাড়ি খুব আস্তে চলায় বড় কোনো দুর্ঘটনা ঘটে।”

প্রত্যক্ষদর্শী আরও জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর চোট পাওয়া একটা দুর্ঘটনা ছিল। কেউ ইচ্ছাকৃত তাকে ধাক্কা দেয়নি। ভিড়ের মাঝে তাকে দেখার হুড়োহুড়ি পড়ায় এই দুর্ঘটনা ঘটে। প্রসঙ্গত প্রত্যক্ষদর্শী জানিয়েছেন যে তিনি কোন রাজনৈতিক দলের কর্মী নয়। তিনি একজন সাধারণ ছাত্র। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে সত্যি কথাটা তিনি জানাতে পারছেন। প্রসঙ্গত উল্লেখ্য, মুখ্যমন্ত্রীকে ইতিমধ্যেই এসএসকেএম ট্রমা কেয়ার সেন্টারে আনা হয়েছে এবং তার এক্স রে করা হয়েছে। মুখ্যমন্ত্রীর জন্য এসএসকেএম একটি বিশেষ মেডিকেল বোর্ড তৈরি হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026