একুশে বিধানসভা নির্বাচন দোড়গোড়ায় এসে উপস্থিত হয়েছে। এই মুহূর্তে রাজ্যের প্রত্যেকটি রাজনৈতিক দল ও তাদের নেতা মন্ত্রীরা নিজে কেন্দ্রে ভোট প্রচারের উদ্দেশ্যে মন দিয়েছেন। এবারের নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম কেন্দ্র থেকে ভোট যুদ্ধে অবতীর্ণ হবেন বলে জানিয়ে দিয়েছেন। ইতিমধ্যে তিনি তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারপর নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে আজ নন্দীগ্রামে উপস্থিত ছিলেন তিনি। তবে প্রচারে গিয়ে ঘটেছে বিপত্তি। জেড প্লাস ক্যাটাগরি নিরাপত্তা পাওয়া সত্ত্বেও চার পাঁচজন তাকে ধাক্কা দেয়। ধাক্কার জেরে গাড়ির দরজায় সজোরে ঠুকে যায় মুখ্যমন্ত্রীর পা।
মুখ্যমন্ত্রী আঘাত পাওয়ার পর থেকে রীতিমতো যন্ত্রণায় কাতরাচ্ছেন। তাকে রীতিমতো পাঁজাকোলা করে গাড়িতে তুলেছিল তার নিরাপত্তারক্ষীরা। তারপর তাকে প্রথমে নন্দীগ্রামের ভাড়া বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। তবে রাস্তার মাঝে মুখ্যমন্ত্রী যন্ত্রণায় ছটফট করায় তাকে রাস্তায় দাঁড় করিয়ে মুখে হাতে জল দেওয়া হয়। এরপর তার অবস্থা দেখে তাকে কলকাতায় নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তারপর গ্রিন করিডোর করে নন্দীগ্রাম থেকে কলকাতায় নিয়ে আসা হয় মুখ্যমন্ত্রীকে।
কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে পৌঁছেছেন। সেখানে অ্যাম্বুলেন্স থেকে স্ট্রেচারে করে তাকে হাসপাতালের ভেতরে নিয়ে যাওয়া হয়। এসএসকেএম হাসপাতালে আগে থাকতেই তার জন্য অপেক্ষা করছিল বিশেষ মেডিকেল বোর্ড। ইতিমধ্যে তার পায়ের এক্স রে করা হয়েছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী আসার আগেই তার অনুগামীরা হাসপাতালের সামনে ভিড় জমিয়েছে। তারা মুখ্যমন্ত্রীর নাম নিয়ে টানা স্লোগান দিচ্ছে। অন্যদিকে রাজ্যের রাজ্যপাল মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা দেখার জন্য ইতিমধ্যেই হাসপাতালে এসে পৌঁছেছেন। মুখ্যমন্ত্রীর নন্দীগ্রামে প্রচার করতে গিয়ে চোট বঙ্গ রাজনৈতিক মহলে হইচই ফেলে দিয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…