বিনোদন

ঝড় তুলেছে অনুরাগীরা, সুশান্তের শেষ ছবি ‘দিল বেচারা’ সিনেমা হলে দেখতে চাই

কৌশিক পোল্ল্যে: সুশান্তের শেষ ছবি ‘দিল বেচারা’ আগামী ২৪শে জুলাই ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাচ্ছে। তবে এই খবরে একেবারেই খুশি নন প্রিয় অভিনেতার একগুচ্ছ ভক্তরা। তাদের দাবি অনলাইনে ডিজিটাল প্লাটফর্মে নয়, এই সিনেমা সরাসরি মুক্তি দিতে হবে প্রেক্ষাগৃহে অর্থাৎ বড় পর্দাতেই এর প্রথম স্ক্রিনিং দেখতে চান অনুরাগীরা। সেই কারণেই সোশ্যাল মিডিয়ায় আন্দোলনে সরব হন এই সকল ইউজাররা তাদের দাবি সিনেমা হলেই মুক্তি দিতে হবে এই ছবিকে।

ট্যুইটারে ‘দিল বেচারা’ মুক্তি নিয়ে ট্যুইটের ঝড় বয়ে যায়। অনেকের দাবি অনলাইনে মুক্তি পেলে সেই সিনেমা আর কখনোই হলে ফেরে না তাই প্রথমে এই ছবিকে বড় পর্দায় মুক্তি দিতে হবে তারপরই যেন ডিজিটাল প্লাটফর্মে এটি প্রকাশ পায়। ডিজিটাল এ ছবিটির মুক্তি বন্ধের দাবি জানিয়ে কিছুজন লেখেন, “এটিকে সিনেমা হলে মুক্তি দেওয়া হোক, ছবি ব্লকবাস্টার করার দায়িত্ব আমাদের, আমরাই এই সিনেমাটি কে ভারতের সবচেয়ে বেশি উপার্জনকারী সিনেমা করে তুলব।”

কেউ কেউ আবার খানিক ভিন্ন মন্তব্য করে লেখেন, “করোনা পরিস্থিতিতে এই সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি না করাই ভালো। এর থেকে বরং পরিস্থিতি সব স্বাভাবিক হলে তখনই ছবি মুক্তি দেওয়া হোক। আমরা যতই দাবি জানাই বলিউড আমাদের কথা শুনছে না। তারা শুধু টাকার পিছনে ছুটছে।”

প্রসঙ্গত উল্লেখ্য গতকালই ডিজিটাল প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টার থেকে অফিশিয়ালি ঘোষণা করা হয় ২৪ শে জুলাই সুশান্তের শেষ ছবি ‘দিল বেচারা’ মুক্তি পাচ্ছে। সাবস্ক্রাইবার, নন-সাবস্ক্রাইবার সকলেই এই সিনেমা উপভোগ করতে পারবেন। হটস্টারে তরফে এর ক্যাপশনে লেখা হয়, “এটি ভালোবাসা, আশা অন্তহীন স্মৃতির গল্প। সুশান্ত সিং রাজপুতের কথা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে”। এই ছবিতে সুশান্ত ছাড়াও অভিনয় করতে দেখা যাবে সঞ্জনা সঙ্ঘী, সইফ আলি খান, অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় সহ অন্যান্য তারকাদের।

Anirban Kundu

Recent Posts

KKR Captain Rahane: ‘আমাকে হিংসে করেন, খেলা বোঝেন না!’ — হারের পর বিস্ফোরক কেকেআর অধিনায়ক

কলকাতার ইডেন গার্ডেন্সে বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৬৫ রানের বড়…

April 3, 2026

২০২৭-এ ছুটবে ভারতের নিজস্ব বুলেট ট্রেন B28! গতি, রুট ও ফিচার জানলে চমকে যাবেন

ভারতের পরিবহন ব্যবস্থায় যুক্ত হতে চলেছে এক নতুন অধ্যায়। ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগকে আরও এগিয়ে…

April 3, 2026

ফের বকেয়া DA দেওয়া শুরু করবে রাজ্য, এবার কারা পাবেন?

ভোটের আগে ফের বকেয়া মহার্ঘ ভাতা (DA) মেটানোর উদ্যোগে নবান্ন। সরকারি সূত্রে খবর, এবার লক্ষ্য…

April 3, 2026

পেট্রোলের খরচে ব্রেক! এক চার্জে ৭০ কিমি— USB-সহ ঝড় তুলছে Zelio X Men Plus 2026

ভারতের বাজারে পেট্রোলের দাম যেভাবে বাড়ছে, তাতে মধ্যবিত্তের পকেটে চাপ পড়া স্বাভাবিক। এই পরিস্থিতিতে যাতায়াতের…

April 3, 2026

১৮ কোটির তারকার জন্য কড়া শর্ত KKR-এর! ফিটনেস টেস্ট পাস করলেই ফিরবেন পাথিরানা

১৮ কোটির তারকা, কিন্তু দলে ফিরতে গেলে মানতে হবে কঠোর শর্ত। কলকাতা নাইট রাইডার্স (KKR)-এর…

April 3, 2026

‘কণ্ঠরোধ’ অভিযোগে সরব রাঘব চাড্ডা! আপে বাড়ছে অন্দরের দ্বন্দ্ব?

ফের একবার শিরোনামে আম আদমি পার্টি। রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে রাঘব চাড্ডাকে সরানোকে কেন্দ্র…

April 3, 2026