খুব শীঘ্রই সিনেমা হলে মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের পরবর্তী সিনেমা পাঠান। এই ছবি মুক্তির জন্য ইতিমধ্যেই শাহরুখ খান একেবারে সম্পূর্ণ প্রস্তুতি নিতে শুরু করেছেন। সমস্ত সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে এখন রীতিমত রাজ করছেন শাহরুখ খান। তার সঙ্গেই টুইটারে নিজের ভক্তদের সঙ্গে শাহরুখ খান টুইটারে #AskSRK সেশন করছেন। এই আস্ক SRK সিরিজের আজকের সেশনে দর্শকদের মজার প্রশ্নের উত্তর দিলেন শাহরুখ। এটি শুরু হওয়ার সময় শাহরুখ স্পষ্ট করেছিলেন যে, এটি তিনি শুধু মজার জন্য করছেন এবং ১৫ মিনিটের জন্য এটি চলবে। তিনি তার টুইটার ফলোয়ারদের দ্বারা প্রদত্ত কিছু প্রশ্নের দারুন আনন্দদায়ক কিছু উত্তর করেছেন আজকে।
আস্ক মি এনিথিং” সেশন চলাকালীন, একজন টুইটার ব্যবহারকারী শাহরুখ খানকে জিজ্ঞাসা করেছিলেন যে, তিনি পাঠানের দুটি টিকিট কিনতে পারেননি কারণ “বুক মাই শো” অ্যাপটি ক্র্যাশ হয়ে গেছে এবং তিনি দিনের প্রথম শো দেখতে চেয়েছিলেন। অনেকেই জানেন, সুপারস্টার, তার অবিশ্বাস্য রসবোধের জন্য পরিচিত। তিনি উত্তরে লিখেছেন, “না টিকিট তো তোমাকেই কিনতে হবে… ক্র্যাশ হোক বা না ক্রাশ হোক…”।
কাজের ব্যাপারে বলতে গেলে, শাহরুখ খানের একাধিক ছবি মুক্তি পেতে চলেছে এই বছর। পাঠান ছাড়াও , শাহরুখ খান রাজকুমার হিরানির ডানকিতেও অভিনয় করবেন, সহ-অভিনেতা তাপসী পান্নু। তিনি নয়নতারা এবং বিজয় সেতুপতির সাথে অ্যাটলির জওয়ানেও অভিনয় করবেন।
রাজ্যে বিধানসভা নির্বাচন ২০২৬-এর আর মাত্র কয়েক দিন বাকি। শেষ মুহূর্তে জোরকদমে চলছে রাজনৈতিক প্রচার।…
IPL 2026-এ হতাশাজনক পারফরম্যান্সে চাপে কলকাতা নাইট রাইডার্স (KKR)। টানা ম্যাচ হারার পর দলকে ঘিরে…
রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় স্বস্তির খবর। মহার্ঘ ভাতা (Dearness Allowance) ৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর…
একসময় ব্যাটসম্যানদের কাছে আতঙ্কের নাম ছিলেন জসপ্রীত বুমরাহ। কিন্তু এবারের IPL-এ সেই ছবিটা যেন পুরো…
২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলেও তার রেশ কাটতে না কাটতেই সামনে এল চাঞ্চল্যকর অভিযোগ।…
ভারতের সরকারি টেলিকম সংস্থা BSNL আবারও গ্রাহকদের জন্য নিয়ে এসেছে সস্তা কিন্তু কার্যকর প্রিপেইড প্ল্যান।…