নিউজ

আইন ফিরিয়ে নিন, তাহলেই বাড়ি ফিরে যাব, সরকারকে সাফ জানিয়ে দিল আন্দোলনকারী কৃষকরা

নয়াদিল্লি: ‘ঘর ওয়াপসি, যখন আইন ওয়াপসি,’ ১ মাসের বেশি সময় হয়ে গেল দিল্লিতে (Delhi) কৃষকদের (Farmers) আন্দোলন। বারবার বৈঠকের পরেও জট কাটার নাম নেই। শুক্রবার (Friday) দুই পক্ষের মধ্যে বৈঠক হয়। সেখানে আন্দোলনকারী কৃষকরা নতুন কৃষি আইন (Farmer Law) বাতিলের দাবিতে অনড় থাকার কথা জানিয়ে দিয়েছেন। তাঁদের বক্তব্য, যদি কৃষি আইন ফিরিয়ে নেওয়া হয়, তবেই তাঁরা বাড়ি ফিরবেন।

অন্যদিকে কেন্দ্রীয় সরকারের তরফে আগে ওই আইনে কিছু সংশোধন করার কথা বলা হয়েছিল। এদিনও সেই বিষয়টির উপর সরকারি তরফে জোর দেওয়া হয় বলে খবর। সূত্র মারফত খবর, বৈঠকে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, নতুন তিনটি কৃষি আইন সারা দেশের জন্য তৈরি করা হয়েছে। শুধুমাত্র পঞ্জাব ও হরিয়ানার জন্য তৈরি করা হয়নি।

এর প্রেক্ষিতে কৃষকরা জানিয়েছেন, তাহলে এই আইন প্রতিটি রাজ্যের বিধানসভায় পাস করানো হোক। আর এই অবস্থাতেই এদিনের আলোচনা শেষ হয়ে যায়। আগামী ১৫ জানুয়ারি আবার আন্দোলনকারী কৃষকদের সঙ্গে আলোচনায় বসবে কেন্দ্র।

‘ঘর ওয়াপসি, যখন আইন ওয়াপসি,’ সূত্রের খবর, এদিন আলোচনায় কয়েকজন কৃষক প্ল্যাকার্ড নিয়ে গিয়েছিলেন। তাতে কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ সূচক কথা লেখা ছিল। বৈঠকের পর আন্দোলনকারী কৃষকদের একজন প্রতিনিধি জানান, কেন্দ্রীয় সরকার এই সমস্যার সমাধান করতে ইচ্ছুক নয়। প্রসঙ্গত, এই কৃষি আইন কেন্দ্রীয় সরকার গত সেপ্টেম্বরে সংসদে পাস করায়। তার পর থেকে বিভিন্ন মহলে ক্ষোভ ছড়াচ্ছিল। এরপর নভেম্বরের শেষে কৃষক সংগঠনগুলি আন্দোলন শুরু করে। রাজধানীর সীমানায় তারা অবস্থান চালিয়ে যাচ্ছে।

Anirban Kundu

Recent Posts

মাত্র ৯৯৭ টাকায় ১৫০ দিন নিশ্চিন্ত! BSNL প্ল্যানে আনলিমিটেড কলিং + ডেটা সুবিধা

টেলিকম বাজারে যেখানে প্রায় প্রতিমাসেই রিচার্জ করতে হচ্ছে, সেখানে দীর্ঘমেয়াদি প্ল্যানের চাহিদা দ্রুত বাড়ছে। এই…

April 9, 2026

PPF থেকে মাসে ৬১ হাজার টাকা! কীভাবে পাবেন এই নিশ্চিত পেনশন?

শেয়ার বাজারে ঝুঁকি নিতে না চাইলে সরকারি সুরক্ষিত বিনিয়োগ হিসেবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এখন…

April 9, 2026

ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক: হুমায়ুন কবীরকে নিয়ে তৃণমূলের বিস্ফোরক অভিযোগ

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনৈতিক পরিস্থিতি। এই আবহেই সামনে…

April 9, 2026

হলদিয়া থেকে কড়া বার্তা: ‘যারা বাংলাকে লুটেছে, কাউকে ছাড়া হবে না’—প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল হলদিয়ার জনসভা। সেখান থেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ…

April 9, 2026

লখনউ ম্যাচের আগে দুঃসংবাদ! নারিন-বরুণ খেলবেন কি না, ধোঁয়াশায় KKR

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। দলের দুই প্রধান…

April 9, 2026

আজও কলকাতায় বৃষ্টি! ইডেনে বাতিল হবে KKR Vs LSG ম্যাচ? দেখুন ওয়েদার রিপোর্ট

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খুব একটা ভালো অবস্থায় নেই কলকাতা নাইট রাইডার্স। প্রথম তিন ম্যাচের…

April 9, 2026