Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

কেন্দ্রীয় সরকারি কোষাগারে টান, আর্থিক সাহায্য চাইল কেন্দ্র!

Updated :  Tuesday, August 27, 2019 9:08 AM

কেন্দ্রীয় সরকারকে ১.৭৬ লক্ষ কোটি টাকা আর্থিক সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক। রিজার্ভ বেঙ্কের গভর্নর বিমল জালানের নেতৃত্বাধীন প্যানেলের প্রস্তাব মেনে আরবিআই তহবিল থেকে সরকারি কোষাগারে সাহায্য করছে রিজার্ভ ব্যাঙ্ক। এই প্রথমবার আরবিআই এর তহবিল থেকে অর্থ সাহায্য নিতে হচ্ছে কেন্দ্রকে।

বোর্ড অফ সেন্ট্রাল ব্যাঙ্কের সিদ্ধান্ত, কেন্দ্রীয় সরকারি কোষাগারে ১ লক্ষ ৭৬ হাজার ৫১ কোটি টাকা সাহায্য করবে আরবিআই। আগামি ৩ থেকে ৫ বছরের মধ্যে দফায় দফায় কেন্দ্রকে সাহায্য করবে আরবিআই। যার ফলে সরকারি ব্যাঙ্ক গুলিকে আর্থিক সহায়তা দেবে কেন্দ্র। আসলে ২৪ হাজার কোটি টাকা প্রাপ্য কেন্দ্রের।