দুই মাসের বেশি সময় ধরে বন্ধ থাকার পর অবশেষে আজ থেকে চালু হচ্ছে যাত্রীবাহী ট্রেন পরিষেবা। তবে পুরোপুরি ভাবে এখনই পরিষেবা শুরু না হলেও আজ থেকে দেশ জুড়ে চলবে ২০০ টি ট্রেন। এই ট্রেন গুলির টিকিট বুকিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। প্রথম দিনেই যাত্রীর সংখ্যা দেড় লক্ষের কাছাকাছি। এর মধ্যে শিয়ালদহ এবং হাওড়া থেকেও চলবে বেশ কয়েকটি ট্রেন। রেলের তরফে জানানো হয়েছে, লকডাউনের আগের সময়েই চলবে ট্রেন। হাওড়া থেকে উত্তরবঙ্গ, যোধপুর, দিল্লি, যশবন্তপুরের ট্রেন চলবে। তবে ট্রেন চলবে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে। করোনা সংক্রমণ রুখতে এবং যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে জারি করা হয়েছে বেশ কিছু নিয়মকানুন।
বিশেষত খাবারের দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে, কি কি মেনু থাকবে খাবারে, দেখে নিন-
১. ট্রেনে খাবারের ব্যবস্থা থাকবে, থাকবে প্যান্ট্রিকার, পাওয়া যাবে তিন টাইমের মিল।
২. প্যাকেট করা বিরিয়ানি, খিচুড়ি থাকবে।
৩. প্যাকেট করা স্ন্যাক্স আইটেম থাকবে। সব ধরনের খাবারের প্যাকেটই হবে রেডি টু ইট।
৪. বাচ্চাদের জন্য থাকবে দুধের ব্যবস্থা। রেলের তরফেই সব খাবার দেওয়ার আগে খাবারের প্যাকেট গরম জলে ডুবিয়ে দেওয়া হবে।
৫. প্ল্যাটফর্মে খাবারের স্টল খোলা থাকবে। সেখানেও প্যাকেট করা খাবার এবং জল পাওয়া যাবে।
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…
চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…
আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…
আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…
আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…
দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…