রাজ্য

‘শীতলকুচি ঘটনা ঘটেছে মমতার প্ররোচনায়’, থানায় এফআইআর দায়ের করে গ্রেপ্তারির দাবি বিজেপির

একুশে বাংলা বিধানসভা নির্বাচনে চতুর্থ দফার ভোট গ্রহণের দিন কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজনের মৃত্যু প্রসঙ্গ নিয়ে সরগরম রয়েছে গোটা বঙ্গ রাজনীতি। ঘটনা নিয়ে তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব চরমে উঠেছে। দুই দলই ভোট যুদ্ধের ময়দানে শীতলকুচি ইস্যুকে কাজে লাগিয়ে নিজেদের প্রচারে ঝড় তুলতে চায়। গতকাল আবার ঘটনা প্রসঙ্গ উস্কে দিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মৃতদের পরিবারের সাথে দেখা করতে গিয়েছিলেন। সেখানে তৃণমূল অভিযোগ জানাচ্ছে যে বিনা প্ররোচনায় গুলি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী। এবার তার পাল্টা বিজেপি এবার অভিযোগ জানিয়েছে যে গুলিচালনার পরিস্থিতি তৈরি করেছিল মুখ্যমন্ত্রী। তার মদতেই গুলি চালানোর জন্য বাধ্য হয়েছে কেন্দ্রীয় বাহিনী। এমনকি বিজেপি এই অভিযোগের ভিত্তিতে গতকাল কোচবিহারে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেছে।

গতকাল গেরুয়া শিবির কোচবিহারের কোতোয়ালি থানায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। তাদের দাবি যে মুখ্যমন্ত্রীকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক। এই বিষয় নিয়ে কুচবিহারের বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি সিদ্দিকী আলী মিয়া বলেছেন, “মুখ্যমন্ত্রীর প্ররোচনাতেই গত চতুর্থ দফা নির্বাচনে কোচবিহারের শীতলকুচি ১২৬ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। মুখ্যমন্ত্রীর নির্দেশে তারা হাতে গৃহস্থলীর অস্ত্র নিয়ে বাহিনীর দিকে তেড়ে আসে। দ্রুত সিসিটিভি ফুটেজ বার করে ঘটনার তদন্ত করা হোক এবং মমতাকে গ্রেফতার করে ভোট প্রচার থেকে দূরে রাখা হোক।”

প্রসঙ্গত উল্লেখ্য, শীতলকুচি ঘটনার পর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে মৃতদের পরিবারের সাথে দেখা করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু নির্বাচন কমিশন কড়া নির্দেশ দিয়েছিল যে শীতলকুচিতে সেই ৭২ ঘন্টা কোন রাজনৈতিক দলের নেতা নেত্রী প্রবেশ করতে পারবে না। আর তার ফলেই গতকাল সকালে ৭২ ঘন্টা শেষ হলে সেখানে মাথাভাঙ্গা হাসপাতালে গিয়ে আহত এবং নিহতদের পরিবারের সাথে কথা বলেন তিনি।

Anirban Kundu

Recent Posts

‘একলা চলো’তে কংগ্রেসের বড় বাজি! ২৮৪ প্রার্থীর তালিকা প্রকাশ, বহরমপুরে অধীর নামতেই বাড়ল উত্তাপ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-কে সামনে রেখে বড় রাজনৈতিক চাল চালল কংগ্রেস। বাম দলগুলির সঙ্গে জোটে…

March 29, 2026

শুটিং করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু! তালসারির সমুদ্রে তলিয়ে প্রাণ হারালেন টলিউড অভিনেতা রাহুল

টলিউডে নেমে এল শোকের ছায়া। শুটিং করতে গিয়েই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেতা রাহুল…

March 29, 2026

GT 650-র দামে পাচ্ছেন আরও ৫টা দুর্দান্ত বাইক! Royal Enfield-কে টক্কর দিচ্ছে কোনগুলো, দেখলে অবাক হবেন

ভারতে ৬৫০সিসি সেগমেন্টের বাইকের কথা উঠলেই সবার আগে মনে আসে Royal Enfield Continental GT 650।…

March 29, 2026

মাঠে বিনোদন যোগানোই কাজ, KKR চিয়ারলিডারদের বেতন জানলে চমকে যাবেন

আইপিএল মানেই শুধু ব্যাট-বলের লড়াই নয়, তার সঙ্গে জুড়ে থাকে বিনোদনের এক আলাদা মাত্রা। মাঠে…

March 29, 2026

১ এপ্রিল থেকে বড় বদল! ট্রেন টিকিট ক্যানসেল করলে টাকা পাবেন? জানুন নতুন নিয়ম

ভারতীয় রেলের যাত্রীদের জন্য বড় আপডেট। ১ এপ্রিল ২০২৬ থেকে ট্রেন টিকিটের নিয়মে একাধিক গুরুত্বপূর্ণ…

March 29, 2026

IPL শুরু আগেই মুম্বাইয়ে ২০ কোটির বিলাসবহুল বাড়ি কিনলেন ভারতীয় এই ক্রিকেটার

মাঠের বাইরেও বড় সিদ্ধান্ত নিলেন ভারতের তরুণ তারকা শুভমান গিল। রিপোর্ট অনুযায়ী, মুম্বইয়ের অন্যতম অভিজাত…

March 29, 2026