নিউজ

বিজেপির পার্টি অফিসে আগুন ঘিরে ধুন্দুমার কান্ড, অভিযোগের তির তৃণমূলের দিকে

প্রীতম দাস : বেহালায় বিজেপি অফিসে আগুন লেগে ছারখার হয়ে গেল পুরো পার্টি অফিস। দুপুরবেলা আচমকাই আগুন লেগে যায় অফিসে। অফিস সেই সময় তালাবন্ধ অবস্থায় ছিল। বেহালা ১২৮ নম্বর ওয়ার্ড এর বিজেপির মূল অফিস এর সাথে একটি দরমার অস্থায়ী পার্টি অফিস ছিল। দুপুরবেলা তালাবন্ধ থাকাকালীন আচমকাই সেই ঘরে আগুন লেগে সব ভস্মীভূত হয়ে যায়।

ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ করে। এই ঘটনার প্রতিবাদে বিজেপি কর্মীরা রাস্তা অবরোধ করে। তাদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনাটি ঘটিয়েছে। তারা আরো বলেন যে , তৃণমূলের তরফ থেকে কয়েকদিন ধরে এই পার্টি অফিস দখল করার প্রচেষ্টা করা হচ্ছিল।

তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা আজকে তাদের এই অস্থায়ী কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করেন তারা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল সাংসদ মালা রায় বলেন , খোঁজ নেওয়া হবে অগ্নিকাণ্ডের। এই ঘটনা কিভাবে ঘটলো ও এর পেছনে কারো হাত আছে কিনা তার পূর্ণাঙ্গ তদন্ত করে দেখা হবে বলে পুলিশ তরফ থেকে জানানো হয়েছে।

Anirban Kundu

Recent Posts

১৪ হাজারের নিচে 5G ঝড়! 6300mAh ব্যাটারিতে বাজিমাত Redmi A7 Pro 5G

বাজেট স্মার্টফোনের বাজারে বড় চমক দিল Xiaomi। ভারতের বাজারে লঞ্চ হল তাদের নতুন স্মার্টফোন Redmi…

April 14, 2026

চেন্নাইয়ের বিরুদ্ধে জিততে মরিয়া KKR, প্রথম একাদশে জোড়া পরিবর্তনের সম্ভাবনা

চেন্নাইয়ের ২২ গজে সুবিধা পান স্পিনার এবং ধীর গতির বোলারেরা। এই তথ্য অজানা নয় কেকেআর…

April 14, 2026

বড় খবর! I-PAC ডিরেক্টর গ্রেপ্তার, নির্বাচনের আগে চাঞ্চল্য দেশজুড়ে

নির্বাচনের প্রাক্কালে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড়সড় চাঞ্চল্য তৈরি হল। রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা I-PAC-এর সহ-প্রতিষ্ঠাতা ও…

April 14, 2026

মাধ্যমিকের রেজাল্ট কবে হাতে পাবেন? দিনক্ষণ জানিয়ে দিল পর্ষদ

২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই ছাত্র-ছাত্রীদের মধ্যে একটাই প্রশ্ন—কবে প্রকাশ হবে রেজাল্ট?…

April 14, 2026

যুবসাথীর টাকা এখনও আসেনি? কবে পাবেন ভাতা, জানুন নতুন আপডেট

পশ্চিমবঙ্গ সরকারের ‘যুবসাথী’ প্রকল্প এখন ভোটের আবহে বেশ চর্চায়। এই প্রকল্পের আওতায় মার্চ মাস থেকে…

April 14, 2026

১২৫ গ্রাম সোনা থেকে কোটি টাকা! কত সম্পত্তির মালিক অরূপ বিশ্বাস, জানুন বিস্তারিত

তৃণমূল কংগ্রেসের অভিজ্ঞ নেতা অরূপ বিশ্বাস আবারও টালিগঞ্জ কেন্দ্র থেকে নির্বাচনী লড়াইয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের…

April 13, 2026