রাজ্য

জেল থেকে বাড়ি ফিরলেন বিধ্বস্ত ফিরহাদ হাকিম, গৃহবন্দি নিশ্চিত করতে বসছে সিসিটিভি

চলতি সপ্তাহের প্রথম দিন সোমবার সাতসকালে সিবিআই গোয়েন্দারা বাড়িতে ঢুকে এসে নাটকীয়ভাবে গ্রেপ্তার করেছিল ফিরহাদ হাকিমকে। সাথে গ্রেপ্তার হয়েছিলেন মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায় ও শোভন চ্যাটার্জি। তারপর কলকাতা হাইকোর্টের নির্দেশে ৪ দিন জেল খেটেছেন চার নেতা। তবে আজ অবশেষে বাড়ি ফিরলেন রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম। তবে বাড়ি ফিরলেও আগামী সোমবার পর্যন্ত কলকাতা হাইকোর্ট চার নেতাকে গৃহবন্দি রাখার নির্দেশ দিয়েছে। সেই সোমবার সকালে গ্রেপ্তারির পর আজ অর্থাৎ শুক্রবার রাতে চেতলার বাড়িতে ফিরে এলেন ফিরহাদ হাকিম।

আজ অর্থাৎ শুক্রবার কলকাতা হাইকোর্টের শুনানিতে স্থির হয় যে আপাতত চার নেতাকে পরবর্তী শুনানি কড়া নজরদারিতে গৃহবন্দি করে রাখা হবে। তাই অন্যান্য নেতারা হাসপাতালে থাকলেও জেল থেকে জ্বর গায়ে বাড়ি ফিরেছেন ফিরহাদ হাকিম। আজ সন্ধ্যায় একটি বোলেরো গাড়িতে করে তিনি বাড়ি ফেরেন। তার গাড়ির সামনে চলছিল একটি পাইলট কার। গাড়ি থেকে নামার সময় তৃণমূল নেতাকে যথেষ্ট বিধ্বস্ত লাগছিল। শত অনুরোধেও সাংবাদিকদের সামনে একটি বাক্যের জন্যও মুখ খোলেননি তিনি। জনতার উদ্দেশ্যে হাতজড় করে প্রণাম করে তিনি বাড়িতে ঢুকে যান।

আদালতের নির্দেশ অনুযায়ী সোমবার অব্দি তিনি গৃহবন্দি থাকবেন। গৃহবন্দী দশা সুনিশ্চিত করার জন্য বাড়ির বাইরে বসছে ক্যামেরা। ইতিমধ্যে সব রকম প্রস্তুতি শুরু করে দিয়েছে সিবিআই। প্রত্যেক নেতার গতিবিধির ওপর প্রতি সেকেন্ডে নজর রাখা হবে। অন্যদিকে আগামী সোমবারের শুনানির জন্য কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চ গঠন করা হয়েছে।

Anirban Kundu

Recent Posts

মাত্র ৯৯৭ টাকায় ১৫০ দিন নিশ্চিন্ত! BSNL প্ল্যানে আনলিমিটেড কলিং + ডেটা সুবিধা

টেলিকম বাজারে যেখানে প্রায় প্রতিমাসেই রিচার্জ করতে হচ্ছে, সেখানে দীর্ঘমেয়াদি প্ল্যানের চাহিদা দ্রুত বাড়ছে। এই…

April 9, 2026

PPF থেকে মাসে ৬১ হাজার টাকা! কীভাবে পাবেন এই নিশ্চিত পেনশন?

শেয়ার বাজারে ঝুঁকি নিতে না চাইলে সরকারি সুরক্ষিত বিনিয়োগ হিসেবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এখন…

April 9, 2026

ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক: হুমায়ুন কবীরকে নিয়ে তৃণমূলের বিস্ফোরক অভিযোগ

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনৈতিক পরিস্থিতি। এই আবহেই সামনে…

April 9, 2026

হলদিয়া থেকে কড়া বার্তা: ‘যারা বাংলাকে লুটেছে, কাউকে ছাড়া হবে না’—প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল হলদিয়ার জনসভা। সেখান থেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ…

April 9, 2026

লখনউ ম্যাচের আগে দুঃসংবাদ! নারিন-বরুণ খেলবেন কি না, ধোঁয়াশায় KKR

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। দলের দুই প্রধান…

April 9, 2026

আজও কলকাতায় বৃষ্টি! ইডেনে বাতিল হবে KKR Vs LSG ম্যাচ? দেখুন ওয়েদার রিপোর্ট

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খুব একটা ভালো অবস্থায় নেই কলকাতা নাইট রাইডার্স। প্রথম তিন ম্যাচের…

April 9, 2026