Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

এই বলিউড সুন্দরীরা যারা প্রথম ছবিতেই সাহসী দৃশ্য দিয়েছেন, তারপরেও বাঁচাতে পারেননি নিজেদের কেরিয়ার

Updated :  Monday, August 22, 2022 1:33 PM

বলিউড এক বিরাট সমুদ্রের মতো। এখানে প্রতিদিন বহু অভিনেতা অভিনেত্রীরা সাঁতরে সীমানায় পৌঁছানোর চেষ্টায় থাকেন। তবে তাদের মাঝে অনেকে সীমানায় পৌঁছান, আবার অনেকে হারিয়ে যান মাঝ সমুদ্রেই। এই নিবন্ধে তেমনি বেশ কিছু অভিনেত্রীর কথা উল্লেখ করা হবে যারা চেষ্টা করেও অভিনেত্রী হিসেবে বলিউড ইন্ডাস্ট্রিতে বেশিদিন সাফল্য ধরে রাখতে পারেননি। পর্দার সামনে একাধিক বোল্ড সিনে অভিনয় করেও শেষ রক্ষা হয়নি। তাদের কেরিয়ারের সাফল্য কিছুটা স্থির হয়েই রয়ে গিয়েছে। সম্প্রতি তেমনি কয়েকজন বলি অভিনেত্রীদের নাম প্রকাশ্যে এসেছে। তবে তাদের জনপ্রিয়তা দর্শকমহলে নেহাতই কম নয়।

১) মল্লিকা শেরাওয়াত: বলিউডের বোল্ড, সাহসী অভিনেত্রীদের মধ্যে অন্যতম মল্লিকা শেরাওয়াত। তিনি ‘খোয়াইশ’ ছবি দিয়েই বলিউডে নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন। এই ছবিতেই ১৭’টি চুমুর দৃশ্যে দেখা মিলেছিল তার। অবশ্য পরবর্তীকালে যেকটি ছবিতে অভিনয় করেছেন সবকটিতেই বোল্ড, সাহসী অভিনেত্রী হিসেবেই দেখা দিয়েছেন। তবে এই মুহূর্তে খুব একটা বড়পর্দায় দেখা মেলে না তার।

এই বলিউড সুন্দরীরা যারা প্রথম ছবিতেই সাহসী দৃশ্য দিয়েছেন, তারপরেও বাঁচাতে পারেননি নিজেদের কেরিয়ার

২) এশা গুপ্তা: এশা গুপ্তা বলিউডের অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী। একাধিক হিট ছবিতে অভিনয় করেছেন তিনি। ২০০৭ সালে ‘ফেমিনা মিস ইন্ডিয়া’ হয়েছিলেন তিনি। মডেলিং দিয়েই বিনোদন জগতে নিজের কেরিয়ার শুরু করেছিলেন অভিনেত্রী। পরবর্তীকালে অভিনয় জগতে পা রাখেন এশা গুপ্তা। ২০১২’তে ক্রাইম থ্রিলার ‘জান্নাত ২’ ছবির হাত ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে বোল্ড ও সাহসী অভিনেত্রী হিসেবে ডেবিউ ঘটে তার। শুরুতেই নজর কেড়েছিলেন এশা। তিনি যে দর্শকমহলে অভিনেত্রী হিসেবে বেশ জনপ্রিয়, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে মডেল হিসেবেও তার জনপ্রিয়তা নেহাত কম নয়। সম্প্রতি চর্চিত ওয়েব সিরিজ ‘আশ্রম ৩’এ অভিনয় করে বেশ কিছুটা জনপ্রিয়তা অর্জন করেছেন দর্শকদের মাঝে।

এই বলিউড সুন্দরীরা যারা প্রথম ছবিতেই সাহসী দৃশ্য দিয়েছেন, তারপরেও বাঁচাতে পারেননি নিজেদের কেরিয়ার

৩) সানি লিওনী: সানি লিওনী নামটা অপরিচিত নয় কারোর কাছেই। একটা সময় বলিউডের বেশিরভাগ ছবিতেই আইটেম নম্বরে তার নাচ থাকতই। ‘জিসম ২’ ছবি দিয়েই বলিউডে ডেবিউ করেছিলেন অভিনেত্রী। এই ছবির পাশাপাশি আরও একাধিক ছবিতে দেখা গিয়েছিল তাকে। প্রতিটি ছবিতেই সাহসী অভিনেত্রী হিসেবেই দেখা দিয়েছেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে বড়পর্দায় খুব একটা দেখা মেলে না তার। তবে তার এক ঝলক পাওয়ার জন্য অপেক্ষায় তার অগণিত ভক্তমহলও।

এই বলিউড সুন্দরীরা যারা প্রথম ছবিতেই সাহসী দৃশ্য দিয়েছেন, তারপরেও বাঁচাতে পারেননি নিজেদের কেরিয়ার

৪) পাওলি দাম: টলিউডের অন্যতম সফল অভিনেত্রী পাওলি দাম। তিনি বলিউডে ‘হেট স্টোরি’ দিয়ে নিজের যাত্রা শুরু করেছিলেন। তবে বলিউডের ঘোড় দৌড়ে খুব বেশিদিন টিকে থাকতে পারেননি তিনি। সেখানকার প্রতিযোগিতায় অনেকটাই পিছিয়ে গিয়েছিলেন অভিনেত্রী। পরে অবশ্য আবারও তিনি টলিউডেই কামব্যাক করেছিলেন। বর্তমানে অভিনেত্রী হিসেবে টলিউডের অন্যতম প্রথম সারির অভিনেত্রী পাওলি দাম। সম্প্রতি অরিন্দম শীল পরিচালিত ‘ব্যোমকেশ হত্যামঞ্চ’তে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে তাকে।

এই বলিউড সুন্দরীরা যারা প্রথম ছবিতেই সাহসী দৃশ্য দিয়েছেন, তারপরেও বাঁচাতে পারেননি নিজেদের কেরিয়ার

৫) মাহি গিল: বলিউডের অন্যতম পরিচিত অভিনেত্রী হলেন মাহি গিল। তিনি অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘দেব ডি’ ছবি দিয়ে ডেবিউ করেছিলেন। এই ছবিতে একাধিক সাহসী দৃশ্যে দেখা মিলেছিল তার। তবে পরবর্তীকালে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হলেও, দর্শকদের মাঝে জনপ্রিয়তার শিখরে পৌঁছাতে পারেননি তিনি।

এই বলিউড সুন্দরীরা যারা প্রথম ছবিতেই সাহসী দৃশ্য দিয়েছেন, তারপরেও বাঁচাতে পারেননি নিজেদের কেরিয়ার