নিউজ

বিজেপি নেতা খুনের প্রতিবাদে ব্যারাকপুরে আজ ১২ ঘন্টার বনধ, স্বরাষ্ট্রসচিব ও ডিজিকে তলব রাজ্যপালের

টিটাগড়: রবিবার সন্ধ্যায় টিটাগর থানার সামনে খুন হয়েছেন বিজেপির দাপুটে নেতা মনীশ শুক্লা। আর তার জন্য রণক্ষেত্রের চেহারা নিয়েছে গোটা ব্যারাকপুর এলাকা। মনীশ অর্জুন সিং-এর ঢাল হয়ে দাঁড়াতেন বলে দাবি করেছেন স্বয়ং অর্জুন সিং। তৃণমূল-কংগ্রেসের দুষ্কৃতীরা মনীশ শুক্লাকে খুন করেছে বলে অভিযোগ করেছে বিজেপি। পাল্টা অভিযোগ করতে ছাড়েনি শাসক দলও। তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছে, গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই খুন। যদিও আজ, সোমবার এই খুনের প্রতিবাদে ব্যারাকপুরে ১২ ঘন্টার বনধ ডেকেছে বিজেপি।

অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যারাকপুর যখন রণক্ষেত্র চেহারা নিয়েছে, ঠিক তখনই রাজ্যপাল জাগদীপ ধনকার মনীশ শুক্লা খুনে টুইট করে ক্ষোভ প্রকাশ করেছেন। এমনকি রাজ্যের স্বরাষ্ট্রসচিব ও পুলিশের ডিজিকেও ডেকে পাঠিয়েছেন তিনি। আর এই ডেকে পাঠানোর কথা নিজের টুইটারে উল্লেখও করেছেন জগদীপ ধনকর।

তিনি টুইট করে লিখেছেন, রাজ্যের আইন-শৃঙ্খলার অবনতির জন্যই এরকম ভয়াবহ খুনের ঘটনা ঘটেছে। এ বিষয়ে আলোচনা করার জন্য তলব করা হয়েছে রাজ্যের দুই প্রধান আধিকারিককে।’ আজ, সোমবার সকাল দশটার মধ্যে রাজ্যের স্বরাষ্ট্রসচিব এবং পুলিশের ডিজিকে তলব করেছেন রাজ্যপাল।

প্রসঙ্গত, এলাকায় অর্জুন সিং-এর ডান হাত বলেই পরিচিত ছিলেন মনীশ শুক্লা। রবিবার সন্ধ্যায় তিনি যখন গাড়ি থেকে নামেন, তখন বাইকে করে আসা ছাড়জন দুষ্কৃতী এলোপাথাড়ি তাকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, প্রায় ১৫ থেকে ১৬ রাউন্ড গুলি চলে সেদিন। যার মধ্যে চারটি গুলি মনীশের মাথায়, পেটে এবং বুকে লেগেছে। তড়িঘড়ি তাকে কলকাতার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেছেন।

Anirban Kundu

Recent Posts

Jio-Airtel কে টক্কর, 449 টাকাতেই ডেটার বন্যা! Vi আনলিমিটেড প্ল্যানে OTT ফ্রি

দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম সংস্থা Vodafone Idea (Vi) আবারও গ্রাহকদের চমকে দিল সস্তা অথচ ফিচার-প্যাকড…

April 1, 2026

IPL 2026 Point Table: ঝড় তুলেছে রাজস্থান! দেখুন কে কত নম্বরে, কারা এখনও শূন্যে

আইপিএল ২০২৬-এর উত্তেজনা ইতিমধ্যেই তুঙ্গে। টুর্নামেন্টের শুরুতেই একাধিক দল নিজেদের শক্তির প্রমাণ দিতে শুরু করেছে।…

April 1, 2026

কম খরচে দিঘা ভ্রমণ! বারাসাত থেকে ২০০ টাকার কমে পৌঁছে যান সমুদ্র শহরে

দিঘার নাম শুনলেই যেন মনটা খুশিতে ভরে ওঠে। গরমের ছুটি আসতেই বহু মানুষ সমুদ্রের টানে…

April 1, 2026

পকেটে টান না বড় স্বস্তি? কলকাতায় সোনার দামে হঠাৎ ঝাঁকুনি, আজই জানুন লেটেস্ট রেট!

কলকাতার সোনার বাজারে আজ এক অদ্ভুত ওঠানামার ছবি সামনে এসেছে, যা সাধারণ ক্রেতা থেকে বিনিয়োগকারী—সবাইকে…

April 1, 2026

পুনম পান্ডে কি গর্ভবতী? বেবি বাম্পের ছবি ঘিরে জোর জল্পনা

অভিনেত্রী পুনম পান্ডে আবারও শিরোনামে। হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় নিজের বেবি বাম্প দেখিয়ে ছবি শেয়ার…

April 1, 2026

আবার ঝড়-বৃষ্টির তাণ্ডব! কোন জেলায় সতর্কতা জারি, জানুন আজকের বড় আবহাওয়া আপডেট

একদিকে তাপমাত্রা বাড়ছে, অন্যদিকে রাজ্যজুড়ে চলছে ঝড়-বৃষ্টির দাপট। দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।…

April 1, 2026