বিনোদন

Sabyasachi-Aindrila: ক্যানসারকে হারিয়ে জয় সব্যসাচী-ঐন্দ্রিলার, কেক পাঠালেন রাজ-শুভশ্রী

অবশেষে দীর্ঘ এক বছরের লড়াই শেষ হলো সব্যসাচী ও ঐন্দ্রিলার। একবার নয় পরপর দুবার ক্যানসারকে হারাল ঐন্দ্রিলা শর্মা। আর এই দীর্ঘ লড়াইয়ের সে পাশে পেয়েছিল তার মনের মানুষ সব্যসাচী চৌধুরীকে। গত একবছরে প্রতিদিন ঐন্দ্রিলার জীবনে নিজের উপস্থিতি টের পাইয়েছেন এই অভিনেতা। সম্প্রতি তার এই দীর্ঘ লড়াই শেষ হয়েছে জয়ের সাথেই। আর তাদের সেই জয়ের সেলিব্রেশনের সঙ্গী হতেই রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলী একটি কেক পাঠালেন তাদের।

এক বছর ধরে তীব্র মানসিক ও শারীরিক যন্ত্রণার অবসান ঘটেছে। দাঁতে দাঁত চিপে লড়াই করে গিয়েছেন ঐন্দ্রিলা শর্মা। সম্প্রতি ঐন্দ্রিলার শেষ কেমোথেরাপির কথা নিজেই জানিয়েছিলেন সব্যসাচী। এবং বর্তমানে ছোটপর্দার এই অভিনেত্রীর সুস্থ থাকার কথাও সকলকে জানিয়েছেন তিনি। বুধবারই শেষ কেমোথেরাপি ছিল অভিনেত্রীর। একথা জানার পর রীতিমত সেলিব্রেশনের মুডে রয়েছেন সকলে।

ঐন্দ্রিলাকে এই জয়ের জন্য অভিনন্দন জানাতেই একটি সুন্দর কেক পাঠিয়েছেন রাজ-শুভশ্রী। মা-বাবা, দিদি ও সব্যসাচীর উপস্থিতিতেই এই দিনটাকে সেলিব্রেট করেছেন অভিনেত্রী। কেক কেটে সকালকে নিজের হাতে খাইয়েও দিয়েছেন অভিনেত্রী। সেই মুহূর্ত সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ারও করে নিয়েছেন সকলের সাথে। এমনকি ভিডিওর মাধ্যমে রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলীকে এই সুন্দর কেকটি পাঠানোর জন্য ধন্যবাদও দিয়েছেন তিনি।

এদিন অভিনেত্রীর বাবা-মা রাজ-শুভশ্রী ও তাদের ছেলে ইউভানকে তাদের জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন এবং আশীর্বাদ করেছেন। অন্যদিকে রাজ চক্রবর্তীর কথায় সব্যসাচী চৌধুরী ও ঐন্দ্রিলা শর্মার প্রতি আজীবন শ্রদ্ধা ও ভালোবাসা থাকবে তার এবং তার পরিবারের।

John Fabian

Recent Posts

দাদার অপমানের বদলা! ‘একটা পয়েন্ট দান করেছি’, KKR কে তুলোধোনা শ্রেয়সের বোনের

দাদার ‘অপমান’-এর বদলা যেন সোশ্যাল মিডিয়াতেই নিলেন শ্রেয়স আইয়ারের বোন শ্রেষ্ঠা আইয়ার। সোমবার কলকাতা নাইট…

April 7, 2026

Jio-র ১৯৫ টাকার প্ল্যানে বড় ধাক্কা! ৯০ দিন থেকে কমে এখন মাত্র ৩০ দিনের ভ্যালিডিটি

Reliance Jio তাদের গ্রাহকদের জন্য আবারও বড় পরিবর্তন নিয়ে এসেছে। দাম না বাড়িয়েই জনপ্রিয় ১৯৫…

April 7, 2026

রাজ্যসভায় ‘অন্য নামে’ শপথ কোয়েলের! আসল নাম কী, কেন ব্যবহার করলেন জানুন

বিধানসভা নির্বাচনের আবহে রাজ্যসভায় শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে তৈরি হয়েছে চর্চা। অভিনেত্রী কোয়েল মল্লিক শপথ…

April 7, 2026

৬০ দিনের ধামাকা প্ল্যান! Airtel দিচ্ছে প্রতিদিন ডেটা + কলিং + OTT সুবিধা

Airtel তার গ্রাহকদের জন্য একটি আকর্ষণীয় দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যান অফার করছে, যা বারবার রিচার্জ করার…

April 7, 2026

BSNL গ্রাহকদের ধাক্কা! কমল সস্তা প্ল্যানের ভ্যালিডিটি—নতুন মেয়াদ কত জানুন

ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) আবারও তাদের সস্তা প্রিপেইড প্ল্যানগুলিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন করেছে। চুপিসারে দুটি…

April 7, 2026

বৃষ্টিতে বাঁচল KKR? তবুও কামব্যাকের ইঙ্গিত দাদার—কী বললেন সৌরভ

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্স নিয়ে প্রশ্নের ঝড় উঠেছে। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টির…

April 7, 2026