জীবনযাপন

এইসব কারণে অজান্তেই ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনার মেরুদন্ড!

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো শিরদাঁড়া বা মেরুদণ্ড। মেরুদন্ডে কোনোরকম সমস্যা হলে হাঁটা, ওঠা, বসা থেকে শুরু করে সমস্ত কাজেই সমস্যা হয়। মেরুদণ্ডে কোনো সমস্যা হলে তা আমাদের পঙ্গু পর্যন্ত করে দিতে পারে। তাই মেরুদণ্ডের দিকে বিশেষ খেয়াল রাখা উচিত। সারাদিনের কিছু খারাপ অভ্যাসের জন্যে প্রধানত সমস্যা তৈরি হয় আমাদের মেরুদন্ডে। কি কি অভ্যাসের ফলে মেরুদণ্ডের সমস্যা হতে পারে, দেখে নিন-

১. সারাদিন একটানা কোনো একটি জায়গায় বসে কাজ করলে সবচেয়ে বেশি সমস্যা হয় মেরুদণ্ডের। তাই কাজ করার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে একটু উঠে বেড়িয়ে নেবেন।

২. দীর্ঘদিন মাত্রাতিরিক্ত কাজের চাপের ফলে ঠিকমতো বিশ্রাম না হলে মেরুদন্ডের সমস্যা হয়।

৩. ভারী ব্যাগ নিয়ে নিয়মিত যাতায়াত করলে মেরুদণ্ডের সমস্যা দেখা দেয়। বিশেষত ভারী বই এর ব্যাগ, ল্যাপটপ ব্যাগ ইত্যাদি নিয়ে নিয়মিত যাতায়াত করলে মেরুদণ্ডের সমস্যা দেখা দেয়।

৪. ঘুমানোর সময় খারাপ ভাবে শোয়ার অভ্যাসের জন্য অনেকের মেরুদণ্ডের সমস্যা হয়। অস্বাভাবিক ভঙ্গিতে পিঠ, কোমর বেঁকিয়ে শুলে মেরুদণ্ডের সমস্যা হয়। খুব শক্ত বা খারাপ বিছানায় দীর্ঘদিন শুলেও একই সমস্যা হতে পারে।

৫. কম ঘুমোলে যেমন মেরুদণ্ডের সমস্যা হয়, তেমনই বেশি সময় বিছানায় শুয়ে ঘুমালেও একই সমস্যা হয়।

৬. যাদের নিয়মিত শক্ত জুতো পরার অভ্যাস বা যাদের হাই হিল পরার অভ্যাস আছে তাদেরও মেরুদণ্ডের সমস্যা হতে পারে।

৭. আচমকা কোনো ভারী জিনিস তুলতে গেলে হটাৎ করেই মেরুদণ্ডে চোট লেগে যেতে পারে।

৮. দীর্ঘক্ষণ ঝুঁকে বসে মোবাইল ঘাটা বা কম্পিউটারে কাজ করলেও মেরুদণ্ডের সমস্যা দেখা দেয়।

৯. একটানা অনেকসময় বাইক বা গাড়ি ড্রাইভ করলেও মেরুদণ্ডের সমস্যা সৃষ্টি হয়।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই পেমেন্ট! Google Pay-র নতুন ‘Pocket Money’ ফিচারে বদলাচ্ছে ডিজিটাল লেনদেন

ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…

April 12, 2026

তাপপ্রবাহের মাঝেই বৃষ্টি দক্ষিণবঙ্গে! আজ ভিজবে কোন কোন জেলা?

বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…

April 12, 2026

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026