” এসো মা লক্ষী বোসো ঘরে
আমার এ ঘর রাখো আলো করে। “

লক্ষী মানে শ্রী বা সুরুচি। তিনি সম্পদ এবং সৌন্দর্যের দেবী বৈদিক যুগে ও মহা শক্তি হিসেবে তার পুজো হতো।
সময় যত এগিয়েছে পুজো থেকে শুরু করে সবকিছুর পরিবর্তন ঘটেছে দুর্গাপুজোয় সাবেকিয়ানার পাশে স্থান পেয়েছে থিমের সেইরকম লক্ষী পুজোয় এসেছেনতুনত্বের ছোয়া। শুধু আলপনা বা ছড়া নয় পুজোর উপকরনেও পরিবর্তন এসেছে। কলাবউ ঘট লক্ষীসরা ছাড়াও ওপার বাংলায় আরো এক রকমের কোজাগরী পূজা হত বেতের ছোট চুপরি বা ঝুড়িতে ধান ভর্তি করে তার ওপরে দুটি কাঠের লম্বা সিঁদুর ফটো লাল চিনি দিয়ে মুড়ে দেবীর রূপ দেয়া হতো। যা আড়ী লক্ষ্মী নামে প্রচলিত ছিল

“নীশিথে বরদে লক্ষী কোজাগরী মহীতলে”-

কোজাগরী পুজোর মন্ত্রে প্রতিফলিত হয় যে মধ্যযুগের বণিকেরা এই পুজো করতেন। ঘোর বর্ষার পর প্রসন্ন শরতে জলপথে বাণিজ্য যাওয়ার আগে আগের দিন সারারাত জেগে প্রদীপ জ্বেলে দিয়ে ভোগ নিবেদন করে তাকে পূজো করা হত। আবার নীহাররঞ্জন রায় এর বাঙালির ইতিহাস গ্রন্থ থেকে জানা যায় লক্ষীর পৃথক মূর্তিপূজা প্রচলিত ছিল না এই লক্ষ্মী ছিল কৃষি সমাজের মানস কল্পনা সৃষ্টি শস্য প্রাচুর্যের সমৃদ্ধির দেবী।

জানা যায় পূর্ববঙ্গের গ্রামদেশে দুর্গাপূজা জনপ্রিয় ছিল না। বরং সেখানে লক্ষ্মীপুজো ছিল বড় উৎসব। কোথাও কোথাও কলাবউ গড়ে বা লক্ষীসরায় পুজো হতো। তবে আশ্চর্যের ব্যাপার এটাই যে লক্ষীসরাই বেশিরভাগ সময়ই রাধা কৃষ্ণ -এর ছবি আঁকা থাকত। আর তার সাথে নানারকম ছড়া কেটে গৃহস্থ বধুরা মা কে আহ্বান করত।

“আকিলাম পদ দু’টি তাই মাগো নিই লুটি
দিবারাত পা দুটি ধরি বন্দনা করি।। “

তবে ভারতের অন্যান্য রাজ্যের লক্ষ্মী পুজোর সংস্কৃতি বাংলার থেকে অন্যরকম। যেমন ভারতের বেশিরভাগ অঞ্চলের শুক্রবার মহালক্ষ্মী উপবাস রাখা হয় এবং বিশেষ পুজোর আয়োজন করা হয় কিন্তু বাংলার ঘরে বৃহস্পতিবার লক্ষ্মীবার। কোজাগরী লক্ষ্মী পুজো দক্ষিণ ভারত ও পূর্ব ভারতের জনপ্রিয় হলেও উত্তর ও পশ্চিম ভারতের মা লক্ষ্মীর আবাহন ধনতেরাস তিথিকে কেন্দ্র করে হয়।

Written by – দেবস্মিতা ধর

BharatBarta Desk

Published by
BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026