বিনোদন

Salman Khan: হীরের ব্রেসলেট থেকে বিএমডব্লিউ এস, ভাইজানের জন্মদিনে সবথেকে কম দামী উপহারটা দিলেন ক্যাটরিনা

২৭ শে ডিসেম্বর সোমবার ছিল সুপারস্টার সলমনের অনুরাগীদের কাছে এক বড়দিন। হ্যাঁ এই দিন ছিল ভাইজানের জন্মদিন। এদিন অভিনেতার অনুগামীদের কাছে নিউ ইয়ারের মতোই এটি একটি বিশেষ দিন। এদিন জীবনের ৫৫ টি বসন্ত পার করে ৫৬ তে পা দিল। এদিন সকাল থেকেই জন্মদিনের শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। সলমন খানের অনুরাগীরা তো বটেই সেইসঙ্গে ভাইজানকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের একাধিক তারকা। এমন কি সেই তালিকা থেকে বাদ পড়েননি সলমন খানের প্রাক্তন প্রেমিকা তথা সদ্য ভিকি কৌশলের সঙ্গে বিবাহিত অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।

আরো এক বছর বয়স বাড়ল সকলের প্রিয় ভাইজানের। একপ্রকার বড় ফাঁড়া কাটিয়ে নিজের সকল ঘনিষ্ঠ বন্ধুবান্ধব, আর পরিবারের সদস্যদের নিয়ে ধুমধাম করে জন্মদিন উদযাপন করলেন বলিউডের ভাইজান। যে বাড়িতে তাঁকে সাপে কেটেছিল সেই পানভেলের ফার্ম হাউসেই নিজের ৫৬ তম জন্মদিন পালন করেন সলমন। ভাইজানের জন্মদিন মিটতেই প্রকাশ‍্যে এসেছে অভিনেতার পাওয়া একের পর উপহারের তালিকা।

সাল্লু ভাইয়ের যে বন্ধু বান্ধবীদের সংখ‍্যা নেহাত কম নয় তা সকলেরই জানা। প্রতি বছরই নিজের জন্মদিনে বেশ দামী উপহার পেয়ে থাকেন অভিনেতা। জানা যাচ্ছে, এ বছর সলমনের প্রাক্তন ক‍্যাটরিনা তথা ভিকির অর্ধাঙ্গিনী ভাইজানকে দিয়েছেন একটি সোনার ব্রেসলেট, যার আনুমানিক দাম ২-৩ লক্ষ টাকা। তবে দামে কি বা আসে আসল হচ্ছে বন্ধুর ভালোবাসা।

ভাইজানের প্রিয় মানুষদের মধ‍্যে আরো একজনের নাম আসে। হ্যাঁ ঠিক ধরেছেন জ‍্যাকলিন ফার্নান্ডেজের কথা বলছি। অভিনেত্রী নিজে ২০০ কোটি টাকার প্রতারণা কাণ্ডে ফেঁসে থাকলেও বন্ধুকে উপহার দিতে ভোলেননি জ‍্যাকি। বন্ধুকে ১০-১২ লক্ষ টাকা খরচ করে বিদেশি ব্র‍্যান্ডের একটি ঘড়ি উপহার দিয়েছেন তিনি। শুধু জ্যকলিন নয় অন্যান বন্ধুদের থেকে এ বছর জন্মদিনে অনেক ব্রেসলেট উপহার পেয়েছেন অভিনেতা।

অভিনেতার কাছের বন্ধু সঞ্জু একটি হীরের তৈরি ব্রেসলেট দিয়েছেন। যার দাম প্রায় ৭-৮ লক্ষ টাকা। অভিনেত্রী শিল্পা শেট্টি দিয়েছেন ১৬-১৭ লক্ষ টাকা দামের একটি সোনা ও হীরের ব্রেসলেট। ছোট ভাই সোহেল খান নিজেএ বড় দাদাকে দিয়েছেন একটি বিএমডব্লিউ এস ১০০০ আরআর গাড়ি। বিলাসবহুল এই গাড়িটির দাম প্রায় ২৩-২৫ লক্ষ টাকা। আরেক ভাই আরবাজও সল্লুকে দিয়েছেন একটি অডি আরএস কিউ ৮ গাড়ি। এর দাম অবশ‍্য অনেকটাই বেশি, প্রায় ২-৩ কোটি টাকা।

সবথেকে ছোট বোন অর্পিতা খান নিজের প্রিয় দাদাকে জন্মদিনে দিয়েছেন একটি রোলেক্সের ঘড়ি যার বাজারে দাম ১৫-১৭ লক্ষ টাকা। ভগ্নীপতি আয়ুষ শর্মাও কম যাননি। তিনি প্রায় ৭৫ হাজার টাকা খরচ করে শ‍্যালকের জন‍্য একটি সোনার চেন ও কিনেছেন তিনি। অনিল কাপুর নিজের বন্ধুকে এই শীতে প্রায় ৩০ লক্ষ টাকা দামের একটি লেদার জ‍্যাকেট উপহার দিয়েছেন। সেলিম খান ছেলের জন্য জুহুতে একটি অ্যাপার্টমেন্ট উপহার দিয়েছেন। যার মূল্য প্রায় ১৩ কোটি টাকা।

John Fabian

Recent Posts

KKR Captain Rahane: ‘আমাকে হিংসে করেন, খেলা বোঝেন না!’ — হারের পর বিস্ফোরক কেকেআর অধিনায়ক

কলকাতার ইডেন গার্ডেন্সে বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৬৫ রানের বড়…

April 3, 2026

২০২৭-এ ছুটবে ভারতের নিজস্ব বুলেট ট্রেন B28! গতি, রুট ও ফিচার জানলে চমকে যাবেন

ভারতের পরিবহন ব্যবস্থায় যুক্ত হতে চলেছে এক নতুন অধ্যায়। ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগকে আরও এগিয়ে…

April 3, 2026

ফের বকেয়া DA দেওয়া শুরু করবে রাজ্য, এবার কারা পাবেন?

ভোটের আগে ফের বকেয়া মহার্ঘ ভাতা (DA) মেটানোর উদ্যোগে নবান্ন। সরকারি সূত্রে খবর, এবার লক্ষ্য…

April 3, 2026

পেট্রোলের খরচে ব্রেক! এক চার্জে ৭০ কিমি— USB-সহ ঝড় তুলছে Zelio X Men Plus 2026

ভারতের বাজারে পেট্রোলের দাম যেভাবে বাড়ছে, তাতে মধ্যবিত্তের পকেটে চাপ পড়া স্বাভাবিক। এই পরিস্থিতিতে যাতায়াতের…

April 3, 2026

১৮ কোটির তারকার জন্য কড়া শর্ত KKR-এর! ফিটনেস টেস্ট পাস করলেই ফিরবেন পাথিরানা

১৮ কোটির তারকা, কিন্তু দলে ফিরতে গেলে মানতে হবে কঠোর শর্ত। কলকাতা নাইট রাইডার্স (KKR)-এর…

April 3, 2026

‘কণ্ঠরোধ’ অভিযোগে সরব রাঘব চাড্ডা! আপে বাড়ছে অন্দরের দ্বন্দ্ব?

ফের একবার শিরোনামে আম আদমি পার্টি। রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে রাঘব চাড্ডাকে সরানোকে কেন্দ্র…

April 3, 2026