চলতি বছরের এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে দেশজুড়ে করোনার প্রকোপ জাঁকিয়ে বসেছে। গোটা দেশে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে এই সংক্রমণ। প্রত্যেকদিন বর্তমানে ৪ লাখের কাছাকাছি মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছেন। এক কথায় বলতে গেলে দেশজুড়ে বিভীষিকাময় পরিস্থিতি চালু হয়েছে। এই মুহূর্তে গোটা দেশের স্বাস্থ্যব্যবস্থার ভিত নড়ে গেছে। গোটা দেশের পাশাপাশি বেহাল অবস্থা বাংলার। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছে ১৭ হাজারের বেশি মানুষ। এই ভয়ঙ্কর অবস্থায় রাজ্য সরকার বেশকিছু নিয়ম আরোপ করেছে যার মাধ্যমে তারা করোনা সংক্রমণকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে।
এরআগেই নবান্ন একাধিক নিষেধাজ্ঞা জারি করেছিল করোনা সংক্রমণ রোধ করার জন্য। তবে এই মুহূর্তে একটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে আগামীকাল থেকে রাজ্যে চলবেনা লোকাল ট্রেন। সম্পূর্ণভাবে লোকাল ট্রেন বন্ধ করে দেওয়া হবে। এছাড়া সরকারি পরিবহনে ৫০ শতাংশ যাত্রী নিয়ে শুধুমাত্র চলতে পারবে। তবে এর মাঝে স্বস্তির খবর যে কম হলেও মেট্রো চলব। মেট্রোতেও ৫০ শতাংশ যাত্রী যাতায়াত করতে পারবে।
এর আগে নবান্নের নির্দেশিকা অনুযায়ী বলা হয়েছিল বাংলায় কোন শপিংমল, বিউটি পার্লার সিনেমা হল খোলা যাবে না। এছাড়া রাজ্যের বাজারে বেচাকেনাতে সময়সীমা বেঁধে দেওয়া হবে। বন্ধ থাকবে যে কোন রেস্তোরা বা বার, জিম, স্পা, সুইমিং পুল, স্পোর্টস কমপ্লেক্স ইত্যাদি। সেই সাথে এবার থেকে রাজ্যের সমস্ত রকম সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা এবং বিনোদনমূলক অনুষ্ঠানের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।
অন্যদিকে বারংবার রাজ্য সরকার বাজারে ভিড় নিয়ে সমস্যায় পড়ছিল। এবার বাজারের সময়সীমা বেঁধে দিল সরকার। প্রতিদিন সকাল ৭ টা থেকে ১০ টা পর্যন্ত খোলা থাকবে বাজার। তারপর আবার দুপুর ৩ টে থেকে বিকেল ৫ টা অব্দি দোকান খোলা থাকবে। তবে বাজার বন্ধ থাকলেও অত্যাবশ্যকীয় জিনিসপত্র যেমন ওষুধ, মুদিখানা, পেট্রোল পাম্প, এলপিজি ডিস্ট্রিবিউটর, দুধের দোকান ইত্যাদি খোলা থাকবে।
রাত পোহালেই পহেলা এপ্রিল। নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও খুশির খবর হল—এপ্রিল মাস জুড়ে রয়েছে একাধিক…
ফর্ম ৬ জমা দেওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার কলকাতার সিইও দফতরের সামনে তীব্র উত্তেজনা ছড়ায়। তৃণমূল…
এলপিজির দাম ও সরবরাহ নিয়ে অনিশ্চয়তার মধ্যে সামনে এসেছে নতুন প্রশ্ন—রান্নাঘরে কি ঢুকতে চলেছে ইথানল-চালিত…
১ এপ্রিল ২০২৬ থেকে PAN Card তৈরির নিয়মে বড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র। এতদিন শুধুমাত্র…
বলিউড অভিনেত্রী মলাইকা অরোরার ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা যেন থামছেই না। সম্প্রতি হিরে ব্যবসায়ী হর্ষ…
বিধানসভা নির্বাচনের আগে বকেয়া মহার্ঘ ভাতা (DA) ও মহার্ঘ ত্রাণ (DR) নিয়ে ফের বড় পদক্ষেপ…