নিউজ

বাংলাদেশ বিস্ফোরণে কেটে গেছে দেড় দিন, ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা

বাংলাদেশ : শুক্রবার ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে বাংলাদেশের নারায়ণগঞ্জ।এদিন নামাজ পড়ার জন্য মসজিদে এসেছিলেন বহু মানুষ, ঠিক সেই সময়েই ঘটে এই ভয়াবহ বিস্ফোরণ। যার জেরে ঘটনাস্থলেই মারা যান অনেকে। শুক্রবার রাত ৮.৩০ নাগাদ নারায়ণগঞ্জের পশ্চিমে বায়াতুস সালা মসজিদের এই বিস্ফোরণের পর কেটে গেছে একটা দিন। জানা গিয়েছে বাকিরা স্থানীয় হাসপাতাল এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গুরুতর আহত অবস্থায় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন আরও ১৯ জন। এই ঘটনায় এখনো পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে সাত বছরের একজন শিশুও রয়েছে। তাঁদের দেহের বেশিরভাগ অংশই পুড়ে যাওয়ার কারনে এখনো অনেককেই ঠিক করে শনাক্ত করা যাচ্ছে না। স্থানীয় পুলিশকর্তা জায়েদুল আলম জানিয়েছেন, বিস্ফোরণটি ঘটেছে নারায়ণগঞ্জের পশ্চিমে বায়াতুস সালা মসজিদে। শুক্রবার রাত ৮.৩০ মিনিট নাগাদ নমাজ পড়ার জন্য অনেকে মসজিদে জড়ো হয়েছিলেন। প্রার্থনার শেষ পর্যায়ে এই বিস্ফোরণ ঘটে।

সূত্রের খবর অনুযায়ী নারায়ণগঞ্জের ওই মসজিদের মাটির নীচে রয়েছে গ্যাসের পাইপ। আর সেই পাইপ ফুটো হয়ে মসজিদের ভিতর প্রবেশ করে। বদ্ধ ওই প্রার্থনাগৃহের মধ্যে অনেক দিন ধরেই গ্যাস জমছিলো, পরে মসজিদের সুইচ অন করার সময় সশব্দে বিস্ফোরণ ঘটে।  এই ঘটনায় তৎক্ষণাৎ আগুন ছড়িয়ে পড়ে পুরো মসজিদ চত্বরে। আগুনের জেরে ফেটে গিয়েছে এসি মেসিন। বিস্ফোরণের জেরে তছনছ হয়ে গিয়েছে মসজিদের ভেতরের অংশ।

এই ঘটনার জেরে  ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি, জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি করা হয়েছে। আগামী পাঁচদিনের মধ্যে তদন্তের রিপোর্ট দিতে বলা হয়েছে ওই কমিটিকে। এমনকি মৃতদেহ কবরস্থ করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে দেওয়া হবে এবং আহতদের চিকিৎসার জন্য দেওয়া হবে ১০ হাজার টাকা।

 

Anirban Kundu

Recent Posts

দাম বাড়বে নাকি কমবে? আজ আপনার শহরে পেট্রোল-ডিজেলের লেটেস্ট রেট দেখে নিন এখনই

আজ দেশের বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দামে বড় কোনও পরিবর্তন দেখা যায়নি। আন্তর্জাতিক বাজারে…

March 28, 2026

Voter List: রাতারাতি ভোটার লিস্টে বড় চমক! আপনার নাম আছে তো? এখনই না দেখলে বিপদ!

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার অংশ হিসেবে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে…

March 28, 2026

১৫ দিনের ধাক্কায় শেষ হতে পারে ক্যারিয়ার! ধোনি ফিরতে না পারলে CSK-ই নিতে পারে কঠিন সিদ্ধান্ত—IPL ২০২৬-এ কি শেষ ‘থালা’?

আইপিএল শুরুর আগেই ধাক্কা—মহেন্দ্র সিং ধোনি ১৫ দিনের জন্য মাঠের বাইরে! আর এই ছোট সময়ের…

March 28, 2026

‘এর থেকে বামরাই ভালো’, তৃণমূলকে আক্রমণে অমিত শাহর বিস্ফোরক মন্তব্যে তোলপাড় রাজনীতি

রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কলকাতায় বিজেপির…

March 28, 2026

১৩ বার রিচার্জের খেলা শেষ! টেলিকম সংস্থার চালাকি রুখতে নামল সরকার—এবার ৩০ দিনের প্ল্যান বাধ্যতামূলক?

প্রতি ২৮ দিনে রিচার্জ করতে করতে ক্লান্ত? মাস শেষ হওয়ার আগেই প্ল্যান শেষ—আর বছরে ১২…

March 28, 2026

নাম উধাও ভোটার তালিকা থেকে? এক ক্লিকেই চেক করুন, না হলে ভোট দেওয়ার সুযোগ হারাবেন!

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার অংশ হিসেবে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে…

March 28, 2026