মাত্র ৪৫০ টাকায় পেয়ে যান গ্যাস সিলিন্ডার, বড় ঘোষণা এই রাজ্য সরকারের

আর কয়েকদিন পরই মধ্যপ্রদেশে হতে চলেছে বিধানসভা নির্বাচন। তার আগেই বিজেপি তরফে করে দেওয়া হলো একটা বড় ঘোষণা। গরিব মহিলাদের সারা জীবনের জন্য ৪৫০ টাকায় গ্যাস সিলিন্ডার দেওয়া হবে বলে জানিয়ে দিলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। সম্প্রতি দেশজুড়ে গ্যাস সিলিন্ডারের দাম কমানোর ঘোষণা করেছিল বিজেপি। আর ভোটমুখী মধ্যপ্রদেশে সেই রেট আরো কাটছাট করল বিজেপি সরকার। রাখি পূর্ণিমার উপহার আখ্যা দিয়ে কেন্দ্রের তরফে অগস্টের শেষ সপ্তাহে গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছিল। এক ধাক্কায় ঘরোয়া রান্নার গ্যাসের দাম কমে গিয়েছিল ২০০ টাকা। আর তারপরে সরকারের তরফে জানানো হয়েছে দাম কমানোর পরেও অনেককে ভর্তুকি দেওয়া হবে উজ্জ্বলা যোজনা অনুযায়ী।

এদিকে কেন্দ্রের ঘোষণার আগেই কলকাতায় ১৪.২ কেজি ভর্তুকিহীন সিলিন্ডারের দাম দাঁড়িয়ে গিয়েছিল ১১২৯ টাকা। তবে এবার এসেই দাম দাঁড়িয়েছে ৯৩৯ টাকা। উজ্জ্বলা যোজনার আওতায় সিলিন্ডারের দাম ৭২৯ টাকা হয়ে গিয়েছে। তবে মধ্যপ্রদেশে গ্রাহকরা আরো কম দামে গ্যাস সিলিন্ডার পেয়ে যাবেন। ভোটের কারণে যে নতুন ঘোষণা করা হয়েছে সেই অনুযায়ী এবারে মধ্যপ্রদেশের মানুষেরা গ্যাস সিলিন্ডার পেয়ে যাবেন মাত্র ৪৫০ টাকায়।

মধ্যপ্রদেশ সরকার জানিয়েছে যে গ্রাহকরা উজ্জ্বলা যোজনায় গ্যাস সিলিন্ডার পেয়ে থাকেন, শুধুমাত্র তাদেরকেই ভর্তুকি দেওয়া হবে। অর্থাৎ আগের থেকে ৪০০ টাকা কম দামে তারা গ্যাস সিলিন্ডার কিনতে পারবেন। তবে যারা ভর্তুকি বিহীন গ্যাস সিলিন্ডার কেনেন, তাদের জন্য ২০০ টাকা দাম কমেছে। অর্থাৎ এই সুবিধা শুধুমাত্র উজ্জ্বলা যোজনার গ্রাহকদের জন্যই। বাড়তি কোন ভর্তুকি আমজনতাকে দেওয়া হবে না।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় দেশের ৭৫ লক্ষ্য পরিবারকে বিনামূল্যে এলপিজি সংযোগ দেওয়া হবে বলে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই এই যারা আবেদন করেছেন তারা এই সংযোগ পাবেন। উজ্জ্বলা যোজনার উপভোক্তা সংখ্যা হয়ে যাবে ১০.৩৫ কোটি। অর্থাৎ এবার থেকে ১০.৩৫ কোটি এলপিজি গ্রাহক আগে থেকে ৪০০ টাকা কম দামে রান্নার গ্যাস কিনতে পারবেন। এর ফলে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় অনেক মানুষ উপকৃত হবেন। বর্তমানে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্রাহকদের সংখ্যা ৯.৬ লাখ।

BharatBarta Desk

Recent Posts

২৫ কোটির তারকা বল করলেন না! বিস্ফোরক ব্যাখ্যা রাহানের, চোট নিয়েও বড় আপডেট

আইপিএলের প্রথম ম্যাচেই নজরে এল বড় প্রশ্ন—কেন ক্যামেরন গ্রিন বল করলেন না? ২৫ কোটির এই…

March 30, 2026

সাইকেলের দামে স্কুটার! এক চার্জে ৬০ কিমি চলবে, Ujaas-এর এই মডেলেই বাজিমাত

ভারতে ইলেকট্রিক যানবাহনের চাহিদা দ্রুত বাড়ছে। পেট্রোল-ডিজেলের খরচ থেকে বাঁচতে এখন অনেকেই ঝুঁকছেন ই-স্কুটারের দিকে।…

March 30, 2026

পোস্ট অফিসের দারুণ স্কিম! ৩ মাস অন্তর ৫১,২৫০ টাকা, বৃদ্ধ বয়সে নিশ্চিন্ত আয়ের সুযোগ

বৃদ্ধ বয়সে আর্থিক সুরক্ষা নিয়ে অনেকেই চিন্তায় থাকেন। কোথায় টাকা রাখলে নিরাপদ থাকবে এবং নিয়মিত…

March 30, 2026

KKR vS MI: ২২০ করেও হার! ওয়াংখেড়েতে KKR-র ভরাডুবি — এই ৫ বড় ভুলে হাতছাড়া ম্যাচ

ওয়াংখেড়েতে আরও এক বার মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারল কলকাতা নাইট রাইডার্স। ২২০ রান করার পরও…

March 30, 2026

Rahul Banerjee Postmortem: জলে কতক্ষণ ছিলেন? ময়নাতদন্তে চাঞ্চল্য—ফুসফুসে বালি, রহস্যে ঘেরা রাহুলের মৃত্যু

টলিউড অভিনেতা Rahul Arunoday Banerjee-র মৃত্যুর পর ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসতেই গোটা ঘটনাকে ঘিরে তৈরি…

March 30, 2026

ক্ষমতায় এলে বেকারদের মাসে ৪০০০ টাকা! যুব ভোটে বাজিমাত করতে বড় চাল অভিনেতা বিজয়ের

বিধানসভা ভোটের আগে বড় রাজনৈতিক চমক! পশ্চিমবঙ্গে ‘যুবসাথী’ প্রকল্পের সাফল্যের পর এবার সেই পথেই হাঁটতে…

March 30, 2026