পুজোর মরশুমে হু হু করে দাম কমছে হলুদ ধাতুর। এতে মধ্যবিত্তরা যে বেশ খুশি তা আলাদাভাবে বলার দরকার পড়ে না। সোনার পাশাপাশি দাম কমছে রুপোরও। আগস্ট মাসের শেষ সপ্তাহ থেকেই সোনার দাম প্রতিদিনই একটু একটু করে কমছে। শুধু তাই নয়, আগামী দিনে নাকি আরো কমতে পারে সোনার দাম। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। জানি রাখা ভালো, আন্তর্জাতিক মার্কেটেও সোনার দাম অনেকটাই কমেছে। শুধু দাম কমা বলা ভুল হবে, এক মাসের মধ্যে সবচেয়ে সস্তাও হয়েছিল সোনা। গতকালের তুলনায় আজ ৫ সেপ্টেম্বর আরও দাম কমেছে হলুদ ধাতুর।
একদিকে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামের অগ্নিমূল্য নাজেহাল করছে সাধারণ মানুষকে। অন্যদিকে পূজোর মরশুমের আগে সোনার দামের এমন পতন কিছুটা হলেও মুখে হাসি ফুটিয়েছে মধ্যবিত্তদের। এমসিএক্স সূচকে ১০ গ্রাম সোনার দাম সামান্য বেড়েছে। কিন্তু ভারতীয় বাজারে এমসিএক্স সূচকে ১০ গ্রাম সোনার দাম এক ধাক্কায় অনেকটাই কমেছে। বিশেষজ্ঞদের মতে, মুদ্রাস্ফীতির হার বৃদ্ধির সঙ্গে সঙ্গে ফেডারেল রিজার্ভেও মুদ্রাস্ফীতি বাড়তে পারে। সোনার দাম একদিন কমলে পরপর দুদিন আবার বাড়ছে। গত মাসে কয়েকদিন ধরে যেমনভাবে সোনার দাম বাড়ছিল তাতে বেশ চিন্তা বাড়ছিল। তবে চলতি মাসের শুরু থেকে সোনার দাম কমাতে দোকানে ভিড় বাড়ছে মধ্যবিত্তদের।
গতমাসে ৫০ হাজারের গণ্ডি পার করে গিয়েছিল সোনার দাম। তবে চলতি মাসে এক ধাক্কায় ৫০ হাজারের অনেকটাই নিচে নেমেছে ২২ ক্যারেট সোনার দাম। ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৬,৬৫০টাকা। ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫০,৮৯০ টাকা। কলকাতার বাজারে ১ কেজি রূপোর আজকের দাম ৫২,৫০০ টাকা। যা গতকালের তুলনায় সামান্য কমেছে। পুজোর মরশুমে সোনা এবং রুপার এমন দাম, সত্যিই হাসি ফুটিয়েছে মধ্যবিত্তদের মুখে।
Ella Emhoff, stepdaughter of U.S. Vice President Kamala Harris, made a striking fashion statement at…
Camila Cabello is heating up social media once again. The singer and songwriter shared a…
Khloé Kardashian may be stepping back from her role at Good American, the clothing brand…
Angelina Jolie and Brad Pitt may finally be moving toward peace after years of legal…
Margot Robbie has once again proven her status as a fashion powerhouse, captivating audiences with…
Hollywood icon Sharon Stone has reignited the conversation around ageing and beauty, questioning why society…